,

বিয়ের সাজে ফুটবল খেলা!

news-image

ফুটবলের প্রতি ভালোবাসা প্রকাশে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে রাশিয়ার মেয়েরা। বিয়ের সাজে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়েছেন তারা।

৩০ জুন রাশিয়ার কাজান অ্যারেনা স্টেডিয়ামে বিয়ের সাজে মেয়েদের এ ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। একই স্টেডিয়ামে পরে নক আউট রাউন্ডের খেলায় মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স।

বিয়ের সাদা গাউন, গহনা ও দৌড়ানোর উপযোগী জুতা পরে কাজান অ্যারেনায় ফুটবল খেলতে নামেন মেয়েরা। মাত্র ১৫ মিনিট স্থায়ী ওই ম্যাচে অল্প কিছুসংখ্যক স্থানীয় দর্শক উপস্থিত ছিলেন।

জয়ী দলের একজন খেলোয়াড় জানান, এটি তাদের জন্য দারুণ অভিজ্ঞতা ছিল। যদিও ভারী গাউন পরে খেলতে তাদের কষ্ট হয়েছে।

জানা গেছে, বিজয়ী দলকে পুরস্কারস্বরূপ বিশ্বকাপ ট্রফির আদলে ফুলের তৈরি একটি ট্রফি দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের