,

তরুণী সাঁতার কাটছে সমুদ্রে, জড়িয়ে ধরল অক্টোপাস (ভিডিও)

news-image

ভিডিওগ্রাফার বন্ধু শেন ব্রাউনকে নিয়ে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের ওয়াহুর সমুদ্র সৈকতে সাঁতার কাটছিল এক তরুণী। সেদিন বন্ধুর সঙ্গে মনের আনন্দে সাঁতার কেটে যাচ্ছিল ২৯ বছর বয়সী জেস গ্রাব নামের ওই তরুণী। এমন সময় তার দিকে এগিয়ে আসে একটি মাঝারি আকারের অক্টোপাস।এমএসএনের প্রতিবেদনে জানানো হয়, এটি ছিল সেফালোপড গোত্রের একটি অক্টোপাস। সাঁতার কাটার সময় জেসের দিকে এগিয়ে আসা ওই অক্টোপাসটি আঁকড়ে ধরে তার ডান পায়ে, যা দেখে পাশ থেকে জেসকে নানাভাবে সাহস দিতে থাকেন তার পাশেই সাঁতার কাটা বন্ধু শেন।

শেন জেসকে ভয় না পেয়ে, স্বাভাবিকভাবে সাঁতার কেটে যেতে বলেন। বন্ধুর কথা মতো তরুণী ভয়কে খানিকটা লুকিয়ে রেখে স্বাভাবিকভাবে সাঁতার কেটে গিয়েছেন। আর পাশ থেকে পুরো দৃশ্যটি সুন্দরভাবে ভিডিও করে নিয়েছেন তার ওই ভিডিওগ্রাফার বন্ধুটি। অক্টোপাসটি প্রায় ৩০ মিনিটের মতো জেসের পা জড়িয়ে রাখার পর তার পাটি ছেড়ে দেয়। ভিডিওটি ধারণ করা হয়েছে চলতি বছরের ২০ মে।ঘটনাটির বিষয়টি নিয়ে জেস জানান, অক্টোপাসটি টানা ৩০ মিনিটি তার পা জড়িয়েছিল। যদিও তিনি খুব সহজে এর কাছ থেকে ছাড়া পেয়ে গেছেন। কিন্তু ওই ৩০ মিনিটের কথা তিনি কখনোই ভুলবেন না।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের