,

১৪ বছর বয়সী মেয়েসহ পালিয়ে প্রেমিকের বাড়িতে উঠলেন মা

news-image

স্বামীর সঙ্গে সম্পর্ক খারাপ যাচ্ছিল গৃহবধূ সুমনার। এরই মধ্যে মৃণাল মায়াঙ্ক নামে এক ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার। এরই মধ্যে ১৪ বছর বয়সী মেয়েকে নিয়ে পালিয়ে প্রেমিকের বাড়িয়ে ওঠেন সুমনা।

গত ২৪ রবিবার ভারতের পশ্চিমবঙ্গের টিটাগড় এলাকায় শ্বশুরবাড়িতে যাবার কথা বলে মেয়েসহ প্রেমিকের বাড়িতে পালিয়ে যান সুমনা। পরে ২৯ জুন, শুক্রবার নাগের বাজার এলাকা থেকে মেয়েসহ সুমনাকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন টিটাগড়ের বৌবাজার এলাকার বাসিন্দা সুমনা। ওই দিন মেয়ে তনিশাকে নিয়ে কলকাতা স্টেশনে যাওয়ার জন্য রওনা হন। সেখান থেকে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের পাটনা এক্সপ্রেস ধরে গিরিডিতে শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল সুমনার।

কিন্তু ৯টা থেকেই সুমনার ফোন ছিল বন্ধ। পরের দিন ভোরবেলা গিরিডিতেও তারা না পৌঁছানোয় টিটগড় থানায় অভিযোগ জানান সুমনার পরিবার।

আরও পড়ুন: স্ত্রীকে ‘হত্যা’ করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দিলেন স্বামী!

তদন্তে করতে গিয়ে পুলিশ জানতে পারে, রবিবার রাত ৮টার সময় তনিশা মায়ের ফোন থেকে মামা সুনীলকে ফোন করে জানায় যে তারা ট্রেনে উঠে গিয়েছেন। অথচ সুমনার মোবাইলের টাওয়ার লোকেশন থেকে জানা যায়, ট্রেন ছেড়ে দেওয়ার পরও কলকাতা স্টেশনেই ছিলেন সুমনা।

পরে টিটাগড় থেকে যে ক্যাবে কলকাতা স্টেশন গিয়েছিল, সেই তালিকা বের করেই একটি সম্ভাব্য ফোন নম্বরের হদিশ পায় পুলিশ। সেই ফোনটিও রবিবার সুমনার ফোনের সঙ্গে সঙ্গেই সুইচড অফ হয়ে গিয়েছিল। সেই সূত্র ধরেই হদিশ মেলে এই মৃণাল মায়াঙ্কের।

কিন্তু কলকাতায় গোটা বিষয় নিয়ে থানা-পুলিশ হয়ে যাওয়ায় ভয় পেয়ে যান দুজনেই ফিরে আসেন কলকাতায়। আর তখনই পুলিশ হদিশ পায় নিখোঁজ মা-মেয়ের।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর