,

ইয়েমেনের হুদাইদা বন্দর দখলাভিযানে বিরতি ঘোষণা আরব আমিরাতের

news-image

জাতিসংঘের শান্তিরক্ষার চেষ্টাকে সুযোগ দেয়ার জন্য ইয়েমেনের হুদাইদা বন্দরে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে দখলাভিযানে বিরতি ঘোষণা করেছে আরব আমিরাত। আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গার্গাশ তার টুইটারে এ বিষয়টি জানান।

আনোয়ার গার্গাশ তার টুইটারে লেখেন, ‘জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথসের শান্তি রক্ষার এ চেষ্টাকে আমরা স্বাগত জানাই। তাই বিনা শর্তে হুথিদের বিরুদ্ধে হুদাইদা বন্দর দখলাভিযান বিরতি ঘোষণা করা হয়েছে। আমরা আমাদের এই অভিযানে বিরতি ঘোষণা দিয়ে তাকে যথেষ্ট সময় দিয়েছি, আশা করছি শান্তিরক্ষায় তিনি সফল হবেন।’
প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দরাব্বুহ মানসুর হাথির সঙ্গে গ্রিফিথসের বৈঠকের পরই মূলত এই ঘোষণাটি আসে। এদিকে আরব আমিরাতদের অভিযান চালানোর কথা ছিলো এই সপ্তাহে। বৈঠকে তা প্রত্যাহার করার দাবি করেছিলেন হাদি। কূটনৈতিক সূত্রে জানা গেছে গ্রিফিথস ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রনে আনার জন্য চাপ প্রয়োগ করেছে। কিছু রিপোর্ট জানাচ্ছে তারা এ বিষয়ে সম্মতিও পোষণ করেছে।

উল্লেখ্য, ইয়েমেনকে সবচেয়ে মানবিক সংকট দেশ বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ। আরব নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের