,

আফগানিস্তানে কেন নারীরাই ব্যাপক হারে আত্মহত্যার চেষ্টা করে ?

news-image

আফগান নারীরা অতিমাত্রায় আত্মহত্যা প্রবণ বলে ‘আফগান ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস কমিশন’ (এআইএইচআরসি) এর এক পর্যবেক্ষণে উঠে এসেছে। প্রতি বছর প্রায় ৩হাজার আফগান নারী নিজেরাই নিজেদের জীবন নেওয়ার চেষ্টা করে বলে সংস্থাটি দাবি করেছে। দেশটিতে প্রতিবছর যে পরিমাণ নারী আত্মহত্যা করে বা চেষ্টা করে তাদের অর্ধেকই হেরাত প্রদেশের নাগরিক।

১৮বছর বয়সী জামিলা (এটি তার ছদ্ম নাম) জানান, তিনি তার বাগদত্তার দ্বারা পরিত্যাজ্য ও বিশ্বাসঘাতকতার শিকার হওয়ায় প্রাণনাশের চেষ্টা করেছিলেন। গত মাসে তিনি বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করলে তার মা তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করান। পরিবারের পক্ষ থেকে ১২বছর বয়সেই তাকে একজন পুরুষের সাথে বিবাহের জন্য প্রতিজ্ঞাবদ্ধ করা হয়। কিন্তু এখন তার যৌবন ফুরিয়ে যাওয়ার অযুহাত দেখিয়ে পরিত্যাগের ঘোষণা দেয়ায় হতাশা কাটাতে প্রাণনাশের চেষ্টা করেছিলেন বলে জামিলা জানান।

উল্লেখ্য, শুধু ২০১৭সালেই হেরাতের প্রায় ১৮শ মানুষ আত্মহত্যার চেষ্টা করেছিল যাদের ১৪শ’ই ছিল নারী। তাদের অন্তত ৩৫জন নিজেদের জীবন শেষ করতে সক্ষম হয়েছিল বলে স্বাস্থ্য বিভাগের বরাতে জানানো হয়েছে। এটি ২০১৬সালের চেয়ে বেশি যখন তা ছিল ১হাজারে বলে স্বাস্থ্য বিভাগ দাবি করেছে। বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের