,

প্রবল বর্ষণে নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি

news-image

ভারী বর্ষণ আর উজানের ঢলে গর্জে উঠেছে তিস্তা নদী। রোববার সকাল থেকে তিস্তা নদীর পানি ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চর বেষ্টিত গ্রামগুলো প্লাবিত হয়েছে।

নীলফামারীর ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ পুর্বাভাস ও সতর্কীকরণ তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, রোববার সকাল ৬ টায় ডালিয়ার তিস্তা ব্যারাজ বাইশপুকুর পয়েন্টে তিস্তার পানি ৫২ দশমিক ৫০ মিটার দিয়ে প্রবাহিত হয়। তিন ঘন্টা পর সকাল ৯টায় ওই পয়েন্টে তিস্তার পানি আরো ৫ সেন্টিমিটার বৃদ্ধি পায় ও দুপুর ১২টায় আরও ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৫২দশমিক ৫৬ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। যে কোন সময় তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে জানান পূর্বাভাস কেন্দ্রটি। এ ছাড়া ২৪ ঘন্টায় তিস্তা অববাহিকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৯৯ মিলিমিটার। পানি বৃদ্ধির কারণে দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

এ দিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার তিস্তা চর বেষ্টিত গ্রামগুলোতে পানি প্রবেশ করতে শুরু করেছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা ।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম জানান, রোববার সকাল হতে তিস্তা নদীর পানি ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে চলেছে। আমরা সর্তকাবস্থায় থেকে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়ে রেখেছি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা