,

বাড়ির ভেতরে হাত-মুখ বাঁধা ১১ লাশ!

news-image

ভারতের দিল্লিতে একটি বাড়ি থেকে ১১ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দশজনকে ঘরের রেলিংয়ের সঙ্গে রশিতে ফাঁস দেয়া অবস্থায় এবং একজনকে ঘরের মেঝে থেকে উদ্ধার করা হয়।

ভারতভিত্তিক সংবাদ সংস্থা এএনআই তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আজ রবিবার (১ জুলাই) সকালের দিকে হরিয়ানা লাগোয়া উত্তর দিল্লির বুরারিতে একটি বাড়ি থেকে এসব লাশ উদ্ধার করে পুলিশ।

ওই পরিবারটির মালিক ছিলেন এক মুদি দোকানি। গলায় ফাঁস লাগানো দশজনেরই চোখ ও হাতমুখ বাঁধা ছিল। আর মেঝেতে পড়েছিল এক ব্যক্তি। নিহতদের মধ্যে সাত জন মহিলা ও চার জন পুরুষ ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সকালে বাড়ির ভেতরে ১১ জনকে মৃত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। এরপরই খবর দেয়া হয় পুলিশকে। ঘটনাটি আত্মহত্যা নাকি খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

এছাড়া নিহতরা সবাই একই পরিবারের সদস্য কি না এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে পুলিশ এটিকে খুনের ঘটনা হিসেবেই ধারণা করছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের