,

নারীর পেটে যা দেখে আঁতকে উঠলেন চিকিৎসক!

news-image

 

সবাই বলত, ‘যমজ সন্তান হবে’। আর যমজ সন্তানের কথা শুনে হাসতে হাসতে ঐ মহিলা উত্তর দিতেন, সন্তানদের নাম রাখবেন ‘টাকো বেল’। আর এরই মধ্যে অস্বাভাবিক হারে ওজন বাড়তে থাকে এজন্য তিনি নিজের খাওয়া কমিয়ে দেন। আর বেশির ভাগ সময় তিনি শাকসবজিই খেতেন।

এছাড়া অন্তঃসত্ত্বা হওয়ার প্রায় সব রকম লক্ষণই ধরা পড়েছিল ৩০ বছর বয়সী কায়লার। এদিকে শরীর ফুলে যাওয়া, পেটে ব্যথা ও নিঃশ্বাসের কষ্ট- এমন নানা অসুবিধায় ভুগছিলেন ওয়াশিংটনের কায়লা। খবর এবেলা

অবশেষে গত মে ডাক্তারের পরিক্ষার পর বেরিয়ে আসে এক ভয়ানক রহস্য। পরীক্ষার পর চিকিৎসক জানান, কায়লার ডিম্বাশয়ে বাচ্চা নয়, বৃদ্ধি পাচ্ছে একটি সিস্ট। আর তা ঐ নারীর অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গের ওপর চাপ সৃষ্টি করছিল। যার ফলে বিপজ্জনক হয়ে উঠছিল কায়লার জীবন।

অবশেষে গত মে মাসের শেষের দিকে করা হয় অপারেশন। আর অপারেশনের পর ঐ নারীর পেট কেটে বের করা হয় সাড়ে ২২ কেজির থেকেও বেশি ওজনের সেই সিস্ট।

ভারতীয় সংবাদমাধ্যেমের খবর অনুযায়ী, কায়লার অপারেশন করা মন্টগোমেরির জ্যাকসন হসপিটালের চিকিৎসক জানান যে, তার ক্যারিয়ারে এত বড় আকারের সিস্ট তিনি আগে দেখেননি।

উল্লেখ্য, ডিম্বাশয় থেকে সিস্ট বের করে দেয়ার পর কায়লার ওজন কমে যায় প্রায় ৩৪ কিলোগ্রাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা