,

‘বাবা’ হিসেবে নেইমার যেমন

news-image

চলছে রাশিয়া বিশ্বকাপের ফিফা ফুটবল বিশ্বকাপ। তারকা ফুটবলাররা মাঠে নৈপুণ্যের ঝলক দেখাচ্ছেন। মাঠে ফুটবল নিয়ে তারা যেমন ভীষণ মনোযোগী, তেমনি নিজের সন্তানদের কাছে তারকা ফুটবলাররা শুধুই বাবা। এমনই একজন তারকা বাবা ফুটবলার নেইমার। আজ  পাঠকদের জন্য তুলে ধরা হয়েছে বাবা হিসেবে নেইমার কেমন?

শুক্রবার ব্রাজিলের অনুশীলনে যোগ ব্যায়ামের জন্য বিশেষ পায়ে বল নিয়ে আগুন হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়ার নেইমার। মাটিতে বসে বল পায়ে নাচানো থেকে ড্রিবলিং, পেনাল্টি কিক থেকে ফ্রি কিক, সবকিছুই ঝালিয়ে নিচ্ছিলেন তিনি। আর দূরে বসে তা উপভোগ করছে তার ছেলে দাভিদ লুকা সান্তোসকে।

যতবার ব্রাজিল কোচ তিতে নেইমারকে অনুশীলনের মধ্যে বিরতি দিচ্ছেন ততবারই বাবা উঠে গিয়ে ছেলেকে আদর করে আসছেন। গত আগস্টেই সাত বছরে পড়েছে দাভিদ। ফুটবলেও তার দারুণ আগ্রহ। সেজন্যই সোচিতে ছেলেকে নিয়ে এসেছিলেন নেইমার।

হয়তো রাশিয়ায় তার নিজের খেলা নিয়ে গুঞ্জণ থামাতে ছেলের ছোঁয়াই জিয়নকাঠি হয়ে উঠবে মেক্সিকো ম্যাচে। কারণ গ্রুপপর্বের তিনটি ম্যাচে সেভাবে জ্বলে উঠতে পারেননি ব্রাজিল যুবরাজ। একটি গোল করেছেন শুধু। অথচ গোল করে এবং করিয়ে তাকে ছাপিয়ে গেছেন বন্ধু ফিলিপে কুতিনহো।গোল্ডেন বুটের লড়াইয়ে নেইমারকে অনেক পেছনে ফেলে দিয়েছেন হ্যারিকেন, ক্রিশ্চিয়ানো রোনালদো ও রোমেলু লুকাকু। ফলে নেইমারের ওপর এখন বাড়তি চাপ এসে পড়েছে।

সোমবার মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নামবে ব্রাজিল। সেই ম্যাচ অগ্নিপরীক্ষা নেইমারের। অবশ্য অনুশীলনে নেইমারের সঙ্গে কুতিনহো, পাউলিনহোরা ছিলেন খোশমেজাজেই। সেই সঙ্গে নেইমারের ফুটফুটে ছেলে তাতে যেন বাড়তি অক্সিজেন জুগিয়েছে। তাকে আদর করতে দেখা গেছে সবাইকে।

এদিকে ম্যাচ শুরুর আগে মাঠের বাইরের পাল্টা মানসিক চাপের যুদ্ধ শুরু করে দিয়েছে মেক্সিকো। অধিনায়ক আন্দ্রেস গুয়ার্দাদো বলে দিয়েছেন, ফাউলের সময় নেইমার নানা নাটক করে। আমরা সবাই ওকে চিনি। মাঠে আমি বা আমার সতীর্থদের ওর চালাকি ধরার সুযোগ নেই। রেফারি যেন নেইমারের দিকে নজর রাখেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা