,

আর্জেন্টিনা দল থেকে অবসর নিলেন বিগলিয়াও

news-image

স্পোর্টস ডেস্ক:হাভিয়ের মাসচেরানোর পর এবারে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দিলেন আরেক আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস বিগলিয়া।

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের কাছে হারের পর এই ঘোষণা দিলেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। শনিবার কাজান অ্যারেনায় শেষ ষোলোয় ৪-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় আর্জেন্টিনা।

২০১১ সালে অভিষেকের পর বিগলিয়া জাতীয় দলের জার্সিতে খেলেছেন ৫৮ ম্যাচ। অবশ্য ফ্রান্সের বিপক্ষে দলের শেষ ম্যাচে মাঠে নামা হয়নি এসি মিলান মিডফিল্ডারের।

ফক্স স্পোর্টসকে বিগলিয়া বলেন, “এটাই ফুটবল। আমরা অনেক কষ্ট নিয়ে বিদায় নিলাম। আমাদের কয়েকজনের জন্য এটা পথের শেষ। আমি আশা করি, আমাদের উত্তরসূরিরা কম চাপে খেলতে পারবে এবং আর্জেন্টিনা যেখানে থাকার যোগ্য সেখানে নিতে পারবে।”

“নিজের প্রতি সৎ থেকে আমার সরে যাওয়ার এটাই সময়। আমাদের প্রতিভাবান নতুন প্রজন্ম আছে এবং এটা তাদের দায়িত্ব বুঝে নেওয়ার সময়।”

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের