,

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সরেজমিনে দেখতে বাংলাদেশ সফরে এসেছেন তারা।

রোববার (১ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়।

সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে আন্তোনিও গুতেরেস ও জিম ইয়ং কিমকে স্বাগত জানান শেখ হাসিনা। এই দুই সংস্থার প্রধান কর্মকর্তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আগামীকাল সোমবার (২ জুলাই) কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরে পরিদর্শন করবেন বিশ্বব্যাংক ও জাতিসংঘ প্রধান।

রোহিঙ্গাদের দুদর্শা পর্যবেক্ষণ করতে গতকাল শনিবার রাতে ঢাকায় পৌঁছান জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট। বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সাংবাদিকদের জানান, তিনি রোহিঙ্গা শরণার্থীদের ও তাদের আশ্রয় দেয়া বাংলাদেশি জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এসেছেন। সূত্র: সময় টিভি, ডিবিসি নিউজ টিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের