,

জঙ্গিদের উঠে দাঁড়ানোর শক্তি আর নেই: ডিএমপি কমিশনার

news-image

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, হোলি আর্টিজান হামলার মতো বাংলাদেশে আর জঙ্গিদের হামলা করতে দেওয়া হবে না। তাদের উঠে দাঁড়ানোর মতো শক্তি আর নাই। আমরা তাদের জঙ্গি নেটওয়ার্ককে ভেঙ্গে দিয়েছি, গুড়িয়ে দিয়েছি।

রোববার গুলশান পুরাতন থানা চত্বরের সামনে এসি রবিউল করিম ও ওসি সালাউদ্দিনের মুরাল ‘দীপ্ত শপথ’ উদ্বোধন শেষে সাংবাদিকদের ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া আরো বলেন, সারাদেশে চালানো অভিযানে অনেক জঙ্গিকে জীবিত আটক করেছি। মানবিক দৃষ্টিকোণ থেকে পেশাগত দায়িত্ব পালন করেছি। তবে জঙ্গি শেষ হয়েছে এটা বলা যাবে না। কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। তারপরও আমাদের তৎপরতা অব্যাহত আছে। জনগণের সমর্থনে আমরা এই ধরনের হামলা আর হতে দেইনি।  তবে বিচ্ছিন্নভাবে তাদের (জঙ্গি) অপতৎপরতা থাকতেই পারে এবং সেটা রয়েছে। এটা আমরা অস্বীকার করবো না। তবে আমাদের গোয়েন্দা সংস্থা, কাউন্টার টেরোরিজম ইউনিট দিনরাত পরিশ্রম করছে। জঙ্গিরা যেখানেই থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

এছাড়া জঙ্গিবাদের মতোই মাদকের বিরুদ্ধেও আমরা জিহাদ ঘোষণা করেছি। মাদকের আশ্রয় ও প্রশ্রয়দাতাদের নামের তালিকা তৈরির কাজ চলছে। বিশেষ করে যারা জামিন করাচ্ছে এবং ওইসব আইনজীবীদেরও তালিকা করা হচ্ছে। সূত্র: কালের কণ্ঠ, বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের