,

মার্কিন ভুল নীতির কারণেই সন্ত্রাসবাদ ছড়িয়েছে: ইরান

news-image

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, আমেরিকার ভুল নীতি ও অবৈধ হস্তক্ষেপই হচ্ছে মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ ছড়ানোর মূল কারণ।

গত শুক্রবার তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা, চরমপন্থা, নিরাপত্তাহীনতা ও সন্ত্রাস সৃষ্টি এবং অন্য সমস্ত সমস্যার পেছনে মার্কিন অবৈধ হস্তক্ষেপ ও ভুল নীতি দায়ী।”

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর একটি বক্তব্যের জবাবে বাহরাম কসেমি এসব কথা বলেন। পম্পেও তার টুইটার অ্যাকাউন্টে বলেছেন, “ইরানের সমর্থন শুধুমাত্র ইয়েমেনের হুথি গেরিলাদেরকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর হামলার সক্ষমতাই দেয় নি বরং ইয়েমেনের চলমান মানবিক সংকট বাড়িয়ে তোলারও ঝুঁকি সৃষ্টি করেছে।”

পম্পেওর টুইটার বার্তার জবাবে বাহরাম কাসেমি বলেন, তার এসব মিথ্যা বক্তব্য ও দোষারোপের খেলা আমেরিকার ধ্বংসাত্মক এবং অস্থিতিশীলতা সৃষ্টিকারী ভূমিকাকে আড়াল করতে পারবে না। কাসেমি বলেন, আমেরিকাকে অবশ্যই সারা বিশ্বের জনমতের কাছে তাদের ভুল নীতির জন্য জবাবদিহি করতে হবে। পার্সটুডে

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি