,

আইরিশদের বিপক্ষে সিরিজ জয় টাইগ্রেসদের

news-image

স্বাগতিক আয়ারল্যান্ড নারী ক্রি‌কেট দলের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি ২-০ তে জিতে গেল  বাংলাদেশ নারী ক্রি‌কেট দল।

স্বাগতিকদের দেয়া ১২৫ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে টাই‌গ্রেস ওপেনার শামীমা সুলতানার দাপুটে ব্যাটিংয়ে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আয়ারল্যান্ডের হয়ে বল হাতে কিয়ারা ম্যাটক্যাফে, লরা দেলানি ২ টি করে এবং ইসোবেল জয়েস ও  এইমার রিটার্ডসন ১ টি করে উইকেট নিয়েছেন।

এরআগে শুক্রবার স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে সিসিলি জয়েসের ৪৭ বলে ৬০ ও অধিনায়ক লরা দেলানির ২৮ বলে ২০ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৪ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড।

বাংলাদেশ নারী দলের হয়ে বল হাতে জাহানারা আলম, নাহিদা আক্তার ২টি করে এবং রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন ১ টি করে উইকেট শিকার করেছেন।

বাংলাদেশের পক্ষে ৪৯ বলে ৫১ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন শামীমা সুলতানা। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান করেছেন ফারজানা হক পিংকী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের