,

মেসি নয়, আর্জেন্টিনার কোচ আমি : সাম্পাওলি

news-image

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্বে ভালো পারফরমেন্স দেখাতে পারেনি আর্জেন্টিনা। তবে এরই মধ্যে গুঞ্জন ওঠে নাইজেরিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে দলের অধিনায়ক লিওনেল মেসিই নাকি ছিলেন দলের কোচের দায়িত্বে! এমন গুঞ্জনে বেশ অপমান বোধ করেছেন সাম্পাওলি। তাই এবার তিনি মুখ খুলেছেন।

ফ্রান্সের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচের আগে চলমান এই গুঞ্জন থামিয়ে দিয়ে সাম্পাওলি বলেন, সেদিন মেসির সাথে কেবল অধিনায়ক হিসেবেই সব পরিকল্পনা আলোচনা করেছি। এটা ছিল আমাদের দলীয় কথাবার্তা। তবে যেভাবে বিষয়টি প্রচার করা হচ্ছে, তেমন কিছু নয়। দলের দায়িত্ব এখনো আমার কাছেই।

তিনি আরো বলেন, ‘আমি কোচ হিসেবে থাকব কিনা? এখানে আমার একটা চুক্তি রয়েছে এবং আমার চুক্তিতে সন্তুষ্ট আছি। আমি যতদিন এখানে আছি আমি লড়াই করে যাব।’

মূলত নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের সময় সাম্পাওলি ও মেসির মধ্যকার এক কথোপকথনের পর থেকেই জোরালো হয়েছিল ওই গুঞ্জন। যেখানে দেখা গিয়েছে সাম্পাওলি তার অধিনায়ককে জিজ্ঞেস করছেন যে তিনি (সাম্পাওলি) সার্জিও আগুয়েরোকে মাঠে নামাবেন কিনা। দলের খেলোয়াড় পরিবর্তনের মতো এতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে মেসির অনুমতির অপেক্ষা করার কারণেই মূলত প্রশ্ন উঠে যায় সাম্পাওলির দায়িত্বের প্রতি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের