,

‘শয়তান’র চেয়ে শক্তিশালী মিসাইল বানিয়েছে রাশিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আরএস-সারমাট বা শয়তান-২: জার্মানি ও ফ্রান্সের মতো দেশ ধ্বংস করতে সক্ষম
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ নতুন অস্ত্র তৈরির শিল্পে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে কয়েক দশক এগিয়ে রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাশিয়ার সামরিক অ্যাকাডেমিগুলো থেকে পাস করা একদল গ্র্যাজুয়েটের সমাবেশে এ মন্তব্য করেছেন তিনি। খবর পার্সটুডের।

পুতিন বলেছেন, আধুনিক অস্ত্রগুলো রাশিয়ার সামরিক সক্ষমতাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। আমাদের কিছু কিছু সমরাস্ত্র সিস্টেম প্রতিদ্বন্দ্বী দেশগুলোর চেয়ে কয়েক দশক এগিয়ে রয়েছে।

pran রুশ প্রেসিডেন্ট দৃষ্টান্ত হিসেবে তার দেশের ‘অ্যাভানগার্ড’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের কথা তুলে ধরেন যা শব্দের চেয়ে বিশ গুণ দ্রুত গতিতে চলে। এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর দিকে ছুটে যাওয়ার সময় আবহমণ্ডলে দিক ও উচ্চতা পরিবর্তন করতে পারে বলে তা যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য চরম অভেদ্য বা ধরা-ছোঁয়ার বাইরে থাকে বলে পুতিন জানান।

রুশ প্রেসিডেন্ট তার দেশের একটি নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কথাও উল্লেখ করেন। এটি দশটিরও বেশি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এবং ২২০ টন ওজনের এই ক্ষেপণাস্ত্র পৃথিবীর যেকোনও স্থানে আঘাত হানতে পারে। ‘সারমাট’ নামের এই ক্ষেপণাস্ত্র সোভিয়েত যুগের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ‘ভয়েভোডা’র চেয়েও বেশি শক্তিশালী। ‘ভয়েভোডা’-কে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বলে মনে করা হতো এবং পাশ্চাত্যে একে বলা হয় ‘স্যাটান’ বা শয়তান।

পুতিন এমন সময় এসব বক্তব্য রাখলেন যখন রাশিয়ার প্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি এই বলে উদ্বেগ প্রকাশ করেছে যে, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘাত দেখা দিলে ন্যাটো জোট হয়তো রাশিয়ার মতো দ্রুতগতিতে অগ্রসর হতে পারবে না বরং ট্র্যাফিক জ্যামে আটকা পড়তে পারে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট পুতিন আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে বৈঠক করবেন বলে কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা