,

‘বিজলী’ নিয়ে অস্ট্রেলিয়ায় ববি

news-image

বিনোদন প্রতিবেদক: আগামী ৮ জুলাই অস্ট্রেলিয়ার সিডনিতে প্রদর্শিত হতে যাচ্ছে ‘বিজলী’ ছবিটি। দেশের প্রথম সুপার হিরোইন ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন ইয়ামিন হক ববি।

গতকাল সিডনি পৌঁছেছেন হালের এই আলোচিত নায়িকা। ছবিটি মুক্তির ১০ দিন আগেই অস্ট্রেলিয়ায় গেছেন ‘রাজত্ব’ খ্যাত নায়িকা।

অস্ট্রেলিয়া থেকে শুক্রবার দুপুরে ববি বলেন, ‘এখানে আমার বোন থাকে। তাই তো কিছুটা সময় হাতে নিয়ে এসেছি। বোনের দুই ছেলে হলো আমার কলিজার টুকরা। তারা দুজনেই খালামনি বলতে অজ্ঞান। এই সুযোগে তাদের সঙ্গেও বেশ আনন্দে সময় কাটানো যাবে।’

ববি বলেন, “অস্ট্রেলিয়ায় ‘বিজলী’ সিনেমার চারটি শো অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য দেশেও পর্যায়ক্রমে ছবিটি রিলিজ দেয়া হবে। আমি চাই বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাস করা বাঙালীদের ছবিটি দেখার সুযোগ করে দিতে।”

‘বিজলী’ প্রযোজনা করেছে ববির প্রযোজনা প্রতিষ্ঠান ববস্টার ফিল্মস। ছবিটি পরিচালনা করেছেন ইফতেখার চৌধুরী। গেলো পহেলা বৈশাখে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন ভারতীয় মডেল-অভিনেতা রণবীর। এছাড়াও বিভিন্ন চরিত্র রূপদান করেছেন জাহিদ হাসান, টাইগার রবি, শতাব্দী রায়, ইলিয়াস কাঞ্চন, দিলারা জামান, মিশা সওদাগর, আনিসুর রহমান মিলনসহ অনেকে।

সব কিছু ঠিক থাকলে আগামী ১২ জুলাই দেশে ফিরবেন ববি। এরপর তার হাতে থাকা নোলক, বেপরোয়া ছবির গানের শুটিংয়ের প্রস্তুতি নেবেন বলে জানান এই নায়িকা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের