,

ইরানের জন্য পরমাণু সমঝোতা প্যাকেজ দিয়েছে ইইউ

news-image

আন্তর্জাতিক ডেস্ক: ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষর থেকে আমেরিকা বেরিয়ে গেলেও পাশ্চাত্যের সঙ্গে ইরানের নতুন পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্যে একটি প্যাকেজ প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে ইউরোপীয় ইউনিয়ন।

শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, ২৮ জাতির ইউরোপীয় ইউনিয়নভুক্ত সবগুলো দেশের শীর্ষ নেতাদের ভোটে এ প্যাকেজ প্রস্তাব অনুমোদন হয়েছে। শুক্রবার ব্রাসেলসে ইইউ’র শীর্ষ নেতাদের দুইদিনব্যাপী বৈঠকের শেষদিন এ ভোটাভুটি হয়।

ফেডেরিকা মোগেরিনি জানান, আগামী দুইদিনের মধ্যে প্যাকেজ প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে ইউরোপের পক্ষ থেকে ইরানের কাছে হস্তান্তর করা হবে।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা স্বাক্ষরে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিলেন মোগোরিনি। শুক্রবার ভোটাভুটির পর তিনি জানান, বুলগেরিয়া প্রথমে ইরানকে দেয়া প্যাকেজ প্রস্তাবের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত এটির পক্ষে রায় দেয় এবং সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহিত হয়।

ইরানের পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানী এই প্যাকেজ প্রস্তাব তৈরি করেছে। সম্প্রতি আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ওই তিন দেশ এটি রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেয়। এসব দেশ ইরানকে একটি প্যাকেজ প্রস্তাব দেয়ার কথা উল্লেখ করে আরও জানায়, আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে ইরান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সম্প্রতি ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি জানিয়েছেন, পরমাণু সমঝোতায় ইরানের স্বার্থ নিশ্চিত করার লক্ষ্যে চলতি জুন মাসের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়ন তেহরানকে একটি প্যাকেজ প্রস্তাব দেবে। ইরান ওই প্রস্তাব পর্যালোচনা করে দেখার পর পরমাণু সমঝোতায় থাকা বা না থাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও তিনি জানান।

গত ৮ মে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেয়ার ঘোষণা করেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হবে বলেও জানান তিনি। একইসঙ্গে এ সমঝোতা মেনে না চলতে ইউরোপীয় দেশগুলোকে বলেন।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি