,

মেক্সিকোয় নির্বাচনের আগে ১৩৩ রাজনীতিক নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় রোববারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন রাজনীতিবিদ নিহত হয়েছেন। এদের বেশিরভাগই স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতা। দেশটির পরামর্শক সংস্থা ‘ইটিলেক্ট’-এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

গত বছর সেপ্টেম্বর মাসে দেশটির নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হওয়ার পর থেকে বুধবার প্রচারণার শেষ সময় পর্যন্ত এই হত্যাকাণ্ড ঘটে। এরমধ্যে ২১ জুন মিচাওকান প্রদেশের অন্তর্বর্তীকালীন মেয়রকে হত্যা করা হয়।

ইটিলেক্ট বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহতদের মধ্যে নির্বাচনে প্রার্থী ছিলেন ৪৮ জন। তাদের মধ্যে ২৮ জন প্রাথমিক নির্বাচনী প্রচারণার সময় ও অপর ২০ জন সাধারণ নির্বাচনের প্রচারণার সময় নিহত হন।

প্রতিষ্ঠানটির পরিচালক রুবেন সালাজার বলেছেন, দেশটির স্থানীয় পর্যায়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। ৭১ শতাংশ হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচিত কর্মকর্তার ও প্রার্থীদের ওপর প্রচারণার সময় ঘটে।

মেক্সিকান রেডিও নেটওয়ার্ক ফরমুলা জানায়, এই হত্যাকাণ্ড স্থানীয় পর্যায়ের জন্য বড় ধরনের প্রশাসনিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

তিনি বলেন, নিহত রাজনীতিকদের মধ্যে মাত্র একজন কেন্দ্রীয় সিটের জন্য লড়াই করছিলেন।

রেকর্ডের বিচারে এটি দেশটিতে সবচেয়ে সহিংস নির্বাচন। গেলো বছর দেশটিতে সবমিলিয়ে ২৫ হাজার ৩৩৯ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সালাজার বলেন, ২০১২ সালের নির্বাচনে মাত্র নয়জন রাজনীতিক এবং একজন প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ২০০৬ সালে সেনা মোতায়েন করে মেক্সিকো সরকার। এরপর থেকেই সহিংস হয়ে উঠে দেশটি। এরপর দেশটিতে কমপক্ষে দুই লাখ লোক নিহত এবং আরও ৩০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর