,

‘চাচা-চাচীরা বলেছিলেন কালো হয়ে যাবি, কেউ বিয়ে করবে না’

news-image

স্পোর্টস ডেস্ক: বিখ্যাত টেনিস প্লেয়ার সানিয়া মির্জা। ভারতের এই টেনিস প্লেয়ার নিজের খেলার জীবন সম্পর্কে জানিয়েছেন। স্মরণ করেছেন তার বাবা-মা’র অবদানের কথাও। তিনি জানান, যখন তিনি টেনিস খেলা শুরু করেছিলেন তখন লোকেরা তাকে নিয়ে উপহাস করত, এমনকি অনেকে ভালো-মন্দও শুনিয়েছে তাকে।

সানিয়া বলেন, ‘আমি ছয় বছর বয়স থেকে টেনিস খেলতে শুরু করেছি, সেই সময় হায়দ্রাবাদে কোনো মেয়ে টেনিস খেলছে, এমন ঘটনাকে সাধারণভাবে নেওয়া হতো না। আমার বাবা ক্রিকেট খেলতেন, সেই সুবাদে আমি ক্রিকেট খেলোয়াড়ের পরিবারের মেয়ে।’

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সংযুক্ত রাষ্ট্রের নারীদের নিয়ে গান ‘মুঝে হক হ্যায়’-এর লনচিং অনুষ্ঠানের এক বক্তব্য এসব কথা সানিয়া মির্জা।

ছয়টি গ্রান্ড স্ল্যাম পুরস্কার বিজয়ী এই খেলোয়াড় বলেন, “আমার বাবা-মা যখন বলেছিলেন, ও (সানিয়া) টেনিস খেলতে যাচ্ছে তখন আমার চাচা-চাচী বলেছিলেন ‘কালো হয়ে যাবি, কেউ বিয়ে করবে না।’”

সানিয়া বলেন, ‘আমার বাবাই আমার সবচেয়ে বড় হিরো। তিনি সব ঝড়ের মুখোমুখি হয়েছিলেন। তারা আমার বাবাকে নিয়েও উপহাস করত; বলত, ‘কি ভাবছো, তোমার মেয়ে মার্টিনা হিঙ্গিস হবে?’ আর ভাগ্য দেখুন, পরবর্তীকালে আমি নিজের তিনটি গ্রান্ড স্ল্যাম মার্টিনা হিঙ্গিসের বিরুদ্ধেই জিতেছি।’

এই অনুষ্ঠানে সানিয়া টেনিসে পুরস্কার স্বরূপ প্রাপ্ত সম্পদের পরিমাণ যাতে পুরুষ ও নারীদের জন্য সমান হয় সেই বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, ‘আজ সমান পুরস্কারের জন্য আমাদের লড়াই করতে হয়, একজন টেনিস খেলোয়াড় হিসেবে কেন পুরুষদের সমান সম্পদ মেয়েদের পাওয়া উচিত, তার জন্য আমাদের কারণ জানাতে হয়। এর মানে আজও আমরা সমান নই, পৃথিবীর সর্বত্রই তা প্রযোজ্য। শুধুমাত্র ভারতেই নয়।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর