,

ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ১২

news-image

সরিষাবাড়ী প্রতিনিধি: জাামালপুরের সরিষাবাড়ীতে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক দুদল শিশুর ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার চর আদ্রা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের মাঠে বৃহস্পতিবার বিকালে ব্রাজিল ও আর্জেন্টিনা দলের সর্মথক শিশুদের মধ্যে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় গোল দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের শিশুদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টিতে বড়রা জড়িয়ে পড়ে। এতে আদ্রা গ্রামের আর্জেন্টিনা সর্মথক শহীদ মিয়া ও ব্রাজিল সর্মথক জহুরুল ইসলামের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় লাঠিসোটার আঘাতে উভয় পক্ষের ১২ জন গুরুতর আহত হন।

তারা হলেন- মহর আলী, মুসলিম উদ্দিন, আহসান আলী, শাহেদুল ইসলাম, হৃদয় মিয়া, ফরিদ উদ্দিন, ইসমাইল হোসেন, সোহেল মিয়া, কাজলী বেগম, শহীদুল ইসলাম, আজিম উদ্দিন শেখ ও তাজেল মিয়া। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা মমতাজ উদ্দিন আহম্মেদ জানান, ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সরিষাবাড়ী থানার ওসি রেজাউল ইসলাম খান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের