,

‘সঞ্জু’ পেছনে ফেলেছে রেস থ্রি’কে!

news-image

বিনোদন ডেস্ক।। বলিউডে এ বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা ‘সঞ্জু’। শুক্রবার (২৯ জুন) ছবিটি মুক্তি পেয়েছে। সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির প্রথম দিনই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে।

‘বাহুবলী টু’, ‘ইনফিনিটি ওয়ার’, ‘টাইগার জিন্দা হ্যায়’ ও ‘সুলতান’র পর ‘সঞ্জু’ পঞ্চম সিনেমা যা বলিউডের ইতিহাসে মুক্তির আগে সর্বোচ্চ অগ্রিম অর্থ পেয়েছে। সিনেমাটি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সালমান খানের ‘রেস থ্রি’ এবং আমির খানের ‘দঙ্গল’কে অগ্রিম অর্থ পাওয়ার দিক থেকে পেছনে ফেলে দিয়েছে। ভারতীয় বক্স অফিসের মতে ‘সঞ্জু’ মুক্তির আগে প্রায় ২০ কোটি ৫০ লাখ রুপি সংগ্রহ করতে পেরেছে। যেখানে ‘রেস থ্রি’ পেয়েছিল ১৯ কোটি ১৬ লাখ রুপি।

দেশটির মোট ২৩০০ প্রেক্ষাগৃহের ৪২০০ স্ক্রিনে সিনেমাটি মুক্তি পেয়েছে। মাল্টিপ্লেক্সগুলোতে রেকর্ড পরিমাণের টিকিট বিক্রি হচ্ছে। তবে একক স্ক্রিনে তুলনামূলক কম টিকিট বিক্রি হচ্ছে।

জানা যায়, মুক্তির দিন ‘সঞ্জু’ দেখতে দর্শকের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। সকালের শো’তে উপস্থিতি ছিল শতকরা ৪৫ থেকে ৫০ ভাগ। পরের শো’তে তা বেড়ে দাঁড়িয়েছে শতকরা প্রায় ৬০ থেক ৬৫ ভাগ। যেটা অনেক বড় বিষয়। যেখানে ‘রেস থ্রি’র দর্শক উপস্থিতি ছিল ৫০ শতাংশ। বক্স অফিসে ‘বাঘী টু’ ও ‘রেস থ্রি’র পর সিনেমাটি দর্শক উপস্থিতির দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে।

রাজকুমার হিরানী পরিচালিত সঞ্জয় দত্তের বায়োপিকে তার জীবনের উত্থান-পতন সবকিছুই তুলে ধরা হয়েছে। জীবনের বিপদ, পতন, লড়াকু মানসিকতা, কারাবন্দি সময়, সন্ত্রাসের অভিযোগ, মাদকাসক্তিসহ নিজের প্রথম ছবি মুক্তির দু’দিন আগে মায়ের মৃত্যুশোক এবং বাবার সঙ্গে সম্পর্ক, তার সবকিছুই থাকছে সিনেমাটিতে।

এতে সঞ্জয় দত্তের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। মা নার্গিসের চরিত্রে মনীষা কৈরালা, বাবা সুনীল দত্তের ভূমিকায় পরেশ রাওয়াল এবং সঞ্জুর বর্তমান স্ত্রী মান্যতা হিসেবে থাকছেন দিয়া মির্জা। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে আনুশকা শর্মাকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর