,

ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কাছ থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইরানের সঙ্গে চুক্তিতে যাবে এমন যেকোনো দেশের সুযোগ-সুবিধা বন্ধ করবেন তিনি।

এ সময় ইরানের কাছ থেকে তেল আমদানি করায় মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব ভারতের ওপরও পড়বে বলে জানিয়েছেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই ভারতের ওপর প্রভাব পড়বে। ইরানের সঙ্গে সম্পর্ক রাখলে চীন ও ভারতের উভয়ের সঙ্গে সম্পর্কের প্রভাব পড়বে।’

ট্রাম্পের বক্তব্যের পাল্টা জবাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানান, ভারত শুধু জাতিসংঘের নিষেধাজ্ঞাকেই অনুসরণ করবে। একক দেশের নিষেধাজ্ঞায় নিজেদের অবস্থান পরিবর্তন করবেন না তারা।

এদিকে ইরানের কাছ থেকে তেল কেনা নিয়ে ওয়াশিংটন-নয়াদিল্লি সম্পর্ক জটিলতায় থাকার পরও যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক হাজার বেসামরিক পরিবহন বিমান কিনতে চায় ভারত। যুক্তরাষ্ট্রের কাছ থেকে তেল ও গ্যাস আমদানিও বাড়াতে চাইছে ভারত। নয়াদিল্লির পক্ষ থেকে ওয়াশিংটনকে এ বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের