,

বাবার সঙ্গে ঝগড়া, রাগে ২ কেজি সিমেন্ট খেল যুবক!

news-image

অনলাইন ডেস্ক : বাবার সঙ্গে ঝগড়া করে দুই কেজি সিমেন্ট খেয়ে ফেলেছিল এক যুবক। ঘটনার পাঁচ দিন পর গতকাল বৃহস্পতিবার অস্ত্রোপচার করে তার পাকস্থলী থেকে সিমেন্ট বের করেছেন চিকিৎসকরা।

ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়, গত শনিবার ভারতের ঝাড়খণ্ডের পাকুড় জেলার পশ্চিম মহেশডাঙা গ্রামের বাবুদহে এ ঘটনাটি ঘটে।

অস্ত্রোপচারের পর চিকিৎসকরা জানিয়েছেন, রোগীর অবস্থা বেশ খারাপ ছিল। এ ধরনের রোগী আগে পাওয়া যায়নি। পাকস্থলীর ভেতর জমাট সিমেন্ট কী অবস্থায় রয়েছে বারবার দেখার পর অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, ১৯ বছরের যুবক বিকাশ পাল শনিবার সকালে বাবার সঙ্গে ঝগড়ার পর বাড়ির উঠানে বালতিতে রাখা সিমেন্ট কয়েক গ্লাস খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর থেকেই পেট ব্যথা ও শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয়।

পরিবারের দাবি, বিকাশকে প্রথমে বীরভূমের মুরারই হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে রামপুরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা ভালো নয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে হবে। রোববারই বিকাশকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তথা অধ্যাপক স্নেহাংশু পানের তত্ত্বাবধানে ভর্তি করানো হয়।

হাসপাতাল সুপার উৎপল দা বলেন, চুল খাওয়া, মাটি খাওয়ার রোগী দেখেছি। কিন্তু সিমেন্ট খাওয়ার ঘটনা কখনও শুনিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের