,

মেসি-রোনাল্ডোর স্বপ্ন দেখা ১২ খুদে ফুটবলার বাঁচবেতো ?

news-image

ওরা ১২ জন। স্বপ্ন দেখতো কেউ মেসি হবে কেউ রোনাল্ডো হবে। তাদের এই স্বপ্ন আপাতত বন্ধি হয়ে আছে অক্সিজেনে। আপাতত গভীর গহীন অন্ধকার গুহায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সুতোর মতো ঝুলছে ১২ জন থাই খুদে ফুটবলার৷ বিশ্ব মেতে ফুটবল উৎসবে৷ থাইল্যান্ড চিন্তিত তাদের ফুটবলারদের বাঁচাতে৷

গত শনিবারের ঘটনা৷ বিবিসি জানিয়েছে, প্রবল বৃষ্টির জেরে কোচের সঙ্গে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ জন ফুটবলার থাইল্যান্ডের চিয়াংরাই প্রদেশের একটি গুহায় আটকে পড়ে৷ থাম লুয়াং নাং নন নামে সেই গুহায় ঢোকার পর থেকে তারা নিখোঁজ৷ এর মধ্যে এলাকায় বন্যা শুরু হয়৷ আর বানের জল ঢুকে গুহামুখ প্রায় বন্ধ৷ ভিতরে আটকে পড়া কোচ সহ খুদে ফুটবলারদের উদ্ধার করা কি আদৌ সম্ভব হবে ?

গুহার ভেতরে তাপমাত্রা ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বিশেষজ্ঞদের বক্তব্য, যদি খুদে ফুটবলারদের পোশাক ভিজে থাকে তাহলে এই তাপমাত্রা সহ্য করা সম্ভব নয়৷

এক সপ্তাহ হয়ে গেল৷ ওরা কী খাচ্ছে ? কী করে শ্বাস নিচ্ছে জানতে পারেনি কেউ৷ শনিবার নিখোঁজ হওয়ার কবর ছড়িয়ে পড়তেই শুরু হয় উদ্ধার কাজ৷ থাই সরকার আপ্রাণ চেষ্টা করলেও কিছুই করা সম্ভব হচ্ছে না৷ বন্যার জল এত বেড়েছে যে প্রথম দিকে উদ্ধার কাজ বন্ধ করে দিতে হয়৷ এরই মাঝে পার হয় কটা দিন৷ উপর থেকে কিছু না জানা গেলেও এটা পরিষ্কার যে নিস্তেজ হয়ে পড়ছে আটকে পড়া ১৩ জন৷

ব্যাংকক পোস্ট সহ থাইল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, থাম লুয়াং নাং গুহার প্রবেশ পথ সম্পূর্ণ জলের তলায়৷ ফলে উদ্ধারের জন্য নামানো হয়েছে
সেনাবাহিনী, ডুবুরিদের৷ শুরু হচ্ছে গুহার অন্যপাশে মাটি খুঁড়ে নতুন রাস্তা তৈরি করে ভিতরে ঢোকার৷ এদিকে জল বাড়তে থাকায় আটকে পড়া প্রত্যেকের পরিবার উদ্বিগ্ন৷ ক্রমশ কমছে তাদের বেঁচে থাকার আশা৷ গুহার মুখে কাদামাটিতে থাকা কয়েক জোড়া বুটের ছাপই তাদের কাছে সম্বল৷

থাইভূমি থেকে ছড়িয়ে পড়েছে এই খবর৷ কত দেরি আর খুদে ফুটবলার ও তাদের কোচকে উদ্ধার করতে ? উত্তর নেই ৷ শুধু অপেক্ষা…কেউ বলছেন ওরা ঠিক ফিরে আসবে৷ যেমন মেসি ফিরে এসেছেন তাঁর গোলের জাদুতে৷ আশা-আশঙ্কার দোলাচলে দুলছে থাইভূমি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের