,

যেমন ছিলো ডিপজল কন্যা অলিজার বিয়ে (ভিডিও)

news-image

অনুষ্ঠিত হলো ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মেয়ে অলিজার বিবাহোত্তর সংবর্ধনা। বৃহস্পতিবার (২৮ জুন) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেশনের নবরাত্রি হলে এই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।সন্ধ্যা থেকেই একে একে বিয়েতে আসতে থাকেন চলচ্চিত্রের সিনিয়র শিল্পী থেকে বর্তমান প্রজন্মের অনেক নায়ক নায়িকা। পাশাপাশি ছিলেন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এক মাত্র মেয়েকে নিয়ে মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘আমার এই মেয়েটিকে আমি অনেক বেশি ভালোবাসি। নিজের চোখের সামনে রেখে সব সময় বড় করেছি। লন্ডনে যখন পড়তে গেল, তখন নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করত। আজ সে আমাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এটাতে আরো বেশি কষ্ট পাচ্ছি, আবার এর মধ্যে একটা আনন্দও আছে। মেয়েকে তো ছোটবেলায় অনেক সাজিয়েছি। আমি যখন মেয়েকে নিজের হাতে মেহেদি পরিয়ে দেওয়ার সময় মনে হয়েছে, মেয়েটি এখনো সেই ছোটটিই আছে। সবাই আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে গত ১৯ জুন মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে অলিজার বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন ধানমণ্ডির একটি হোটেলে হয় গায়ে হলুদের অনুষ্ঠান।বিবাহোত্তর সংবর্ধনায় উপস্তির ছিলেন চিত্র নায়ক ফারুক, নির্মাতা বদিউল আলম খোকন, মুসফিকুর রহমান গুলজার, নায়িকা শাবনূর, রিয়াজ, জায়েদ খান, বাপ্পী, সাইমন, শিমুল খান সহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের