,

অবশেষে প্রকাশ পেল মার্সেলোর ইনজুরির কারণ!

news-image

প্রায় দেড় যুগ পর শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিল। সেই লক্ষ্যেই রাশিয়ায় পা রাখে দলটি। পরে সব হিসেব-নিকেশ পেছনে ফেলে মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বুধবারের ম্যাচে ২-০ গোলে সার্বিয়াকে পরাজিত করে শেষ ষোলোতে পা রাখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী সোমবার (২ জুলাই) মেক্সিকোর মুখোমুখি হবে তারা।

বুধবার রাতের নক-আউট পর্বে ম্যাচের দশম মিনিটের মাথায় মাঠ ছেড়ে যান মার্সেলো। তার ইনজুরির কারণ নিয়ে তৈরি হয়েছে নানান আলোচনা- সমালোচনা। এমন্তাবস্থায় ব্রাজিল দলের পক্ষ থেকে জানানো হয়, মার্সেলোর চোট গুরুতর নয়। এছাড়া মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেই মার্সেলো ফিট হয়ে যাবেন বলে মনে করছেন ব্রাজিল দলের চিকিৎসক।

ব্রাজিল দলের চিকিৎসক লাসমার সাংবাদিকদের কাছে মার্সেলোর চোটের বিষয়ে বলেন, ‘তার চোট হোটেলের ম্যাট্রেসের কারণে হতে পারে। তাকে ওষুধ দেওয়া হয়েছে। মনে হচ্ছে এতে ভালো কাজ হবে ও সে খেলতে পারবে। সবচেয়ে বড় কথা হলো সে কোনো চোট পায়নি। এটা হলো মাংশপেশিতে ব্যথা। সে অনুশীলন করার জন্য ভালো বোধ করলেই সে মাঠে ফিরবে। কিন্তু আগামী কয়েকদিন আমাদের শান্ত থাকতে হবে ও অপেক্ষা করতে হবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের