,

‘গৌরব বলেই বোল্ড সিন করেছি, প্রয়োজনে আরো করব’

news-image

ওয়েবসিরিজ ‘সেই যে হলুদ পাখি’-তে বেশ খোলামেলা দৃশ্যে হাজির হয়েছেন কলকাতার অভিনেত্রী মানসী সেনগুপ্ত। সম্প্রতি সিরিজের ট্রেইলার মুক্তি পেয়েছে। যেখানে মানসীকে গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে।

এই ওয়েবসিরিজে কাজ করার অভিজ্ঞতা এবং ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে গণমাধ্যমকে মানসী বলেন, প্রথমে তো আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। পরে যখন শুনলাম যে ইন্টিমেট সিনগুলো গৌরবের সঙ্গে, তখন প্রথমে সরাসরি ওর সঙ্গে কথা বলি। গৌরব আমাকে প্রচুর সাহস দিয়েছে। কারণ ওরও প্রথম অন-স্ক্রিন বোল্ড সিন ছিলো ওটা। দুজনের বোঝাপড়াতেই কাজটি ভালোভাবে করতে পেরেছি।

এ অভিনেত্রী আরো বলেন, এর আগে দর্শক আমাকে অন্যভাবে দেখেছে। আমি চেয়েছি ভিন্ন কিছু করতে এবং অন্য লুকে সবার সামনে আসতে।

এই দৃশ্যে দর্শক আপনাকে কীভাবে গ্রহণ করবে এমন প্রশ্নের জবাবে মানসী বলেন, ‘আমিও একটু চিন্তিত রয়েছি। প্রথমবার খোলামেলা হয়ে হাজির হচ্ছি। চরিত্রের প্রয়োজনেই ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করেছি। চরিত্রে ডিমান্ড করলে আরও করতে রাজি আছি। চিত্রনাট্য পড়ে আমার মনে হয়নি এই সিনটা অতিরিক্ত বা অপ্রাসঙ্গিক। সেই জন্যেই করেছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের