,

‘অভিনয় ছাড়াও রোজগারের অনেক উপায় আছে’

news-image

‘কাস্টিং কাউচ’ নিয়ে এবার মুখ খুললেন ভারতের দক্ষিণী অভিনেত্রী পবিত্রা লোকেশ। এক সংবাদমাধ্যমের সাক্ষাত্কারে পবিত্রা বলেন, বর্তমানে কাস্টিং কাউচ অত্যন্ত পরিচিত একটি শব্দ। তবে কে কীভাবে বিষয়টিকে গ্রহণ করছে, সেটি বড় বিষয়।

তিনি বলেন, কেউ যদি কখনও কাস্টিং কাউচের পাল্লায় পড়েন, তাহলে সেখান থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে, তা সবার আগে ভাবতে হবে। কেউ যদি ফাঁদে পড়েন, তাহলে তাহলে ফাঁদ কেটে বেরিয়ে আসতে হবে। নিজের ইচ্ছে কেউ কিছু করলে অথবা কোনও কিছু পাওয়ার আশায় কেউ কিছু করলে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন।

অভিনয় ছাড়া আরও অনেক উপায় আছে রোজগারের। কিন্তু, কেউ কাস্টিং কাউচের পাল্লায় পড়েও অভিনয় থেকে সরে আসতে না চান, তাহলে সেটা তাঁর একান্ত ব্যক্তিগত বিষয় বলেও মন্তব্য করেন দক্ষিণী অভিনেত্রী। পবিত্রা লোকেশের ওই মন্তব্য এরপরই ভাইরাল হয়ে যায় হু হু করে।

সম্প্রতি কাস্টিং কাউচ নিয়ে মুখ খোলেন শ্রী রেড্ডি। যেখানে তিনি রানা দাগগুবতির ভাই অভিরাম দাগগুবতি, পবন কল্যাণ, গায়ক শ্রীরাম নেনে-র মত একাধিক ব্যক্তির নাম তোলেন। শুধু তাই নয়, দক্ষিণী সিনেমা জগতে কাস্টিং কাউচের পাল্লায় পড়েও অনেককে মুখ বন্ধ করে রাখতে হয় বলেও মন্তব্য করেন শ্রী রেড্ডি। যা নিয়ে গোটা টলিউড জুড়ে জোর তরজা শুরু হয়ে যায়। জিনিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের