,

এক ম্যাচ জিতলেই বিশ্বকাপে মেসি-রোনালদোর লড়াই দেখার সুযোগ

news-image

এই মুহূর্তের বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনের মধ্যে কে বড় তা নিয়ে বিতর্ক কখনই থামবে না। এজন্যই তাদের দুজনের মুখোমুখি লড়াই সবসময় অন্য মাত্রা দেয়। রাশিয়া বিশ্বকাপে মেসি বনাম রোনালদো মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে? সবকিছু ঠিকঠাক থাকলে কোয়ার্টার ফাইনালেই দেখা হয়ে যেতে পারে দুজনের!

বার্সেলোনার জার্সিতে এত সাফল্য থাকলেও দেশের জার্সিতে এখনও বিশ্বকাপ অধরা আর্জেন্টিনা অধিনায়কের। রাশিয়া বিশ্বকাপে তাই তার দিকেই তাকিয়ে ভক্তরা। কারণ অনেকেই মনে করেন এটাই আর্জেন্টিনা মহাতারকার শেষ বিশ্বকাপ। সেই লড়াইয়ে তিনি বিশ্বকাপে প্রথম বার ক্রিশ্চিয়ানো রোনালদোর মুখোমুখি হতে পারেন। কিন্তু পথটা এত সহজ নয়। একটু কাঠখড় তো পোড়াতেই হবে নাকি?

পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ ঘেটে দেখা যায়, ৫ পয়েন্ট নিয়ে পর্তুগাল এখন গ্রুপ ‘বি’ এর দ্বিতীয় স্থানে রয়েছে। গ্রুপ ‘ডি’ তে আর্জেন্টিনার অবস্থানও একই। তবে মেসিদের পয়েন্ট ৪। যদি শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনা হারাতে পারে ফ্রান্সকে এবং উরুগুয়ের বিপক্ষে যদি রোনালদোর পর্তুগাল জিতে যায় ; তাহলেই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবেন বিশ্বের এই দুই বড় তারকা।

এটা ঠিক যে রাশিয়া বিশ্বকাপে পর্তুগাল মহাতারকা তার দুর্দান্ত ছন্দ দেখাতে পেরেছেন। যা বলা যাচ্ছে না মেসির ক্ষেত্রে। প্রথম ম্যাচেই স্পেনের বিপক্ষে রোনালদো হ্যাটট্রিক করেছেন। গোল পেয়েছেন মরক্কো ম্যাচেও। ইরান ম্যাচে তিনি পেনাল্টি ফস্কালেও বড় ম্যাচে তার গোল করার ক্ষমতা সবারই জানা। মেসি আবার প্রথম ম্যাচে পেনাল্টি ফস্কালেও নাইজিরিয়া ম্যাচে দুর্দান্ত গোল করে ছন্দে ফিরেছেন। তাই দুই মহাতারকার মুখোমুখি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর