মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাইয়ে বিমান বিধ্বস্তে নিহত ৫

news-image

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ছোট ব্মিান বিধ্বস্তে অন্তত পাঁচ আরোহীর প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মুম্বাই বিমানবন্দরে অবতরণের পূর্ব মুহূর্তে একটি নির্মাণাধীন স্থাপনার ওপর আছড়ে পরে।

এনডিটিভি বলছে, বিমানবন্দর থেকে সামান্য দূরে ঘাটকোপার এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে। এতে ঘটনাস্থলেই বিমানের দুই পাইলট ও দুই ইঞ্জিনিয়ারের প্রাণহানি ঘটে। এছাড়া ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি বিমান বিধ্বস্তে মারা গেছেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা বিধ্বস্ত বিমানের ভেতর থেকে অগ্নিদগ্ধ দুটি মরদেহ উদ্ধার করেছে। ভারতীয় বেসামরিক বিমান পরিবহন দফতরের মহাপরিচালক বলেছেন, বিমানটি পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবে জুহু বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল।

টুইটারে পোস্ট করা ছবিতে বিমানের ধ্বংসাবশেষের ভেতর থেকে কালো ধোঁয়া ও আগুনের শিখা উড়তে দেখা যায়। বিধ্বস্ত স্থানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন; এদের মধ্যে অনেককেই ছাতা হাতে দেখা যায়। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে এক ঘণ্টারও বেশি সময় লেগে যায়।

এ জাতীয় আরও খবর

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’

অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ