,

‘যৌতুকে চাই, ১০০১টি চারাগাছ!’

news-image

বিসওয়াল উপকূলীয় কেন্দরাপাড়া জেলার, ৩৩ বছর বয়েসী স্কুলশিক্ষক সরোজকান্ত একজন আদর্শবান শিক্ষক। তিনই প্রতিজ্ঞা করেছেন বিয়ের সময় যৌতুক নেবেন না| কেউ তাঁকে এই প্রতিজ্ঞা ভাঙাতে পারছে না। এদিকে তাঁর এই মনোভাবের জন্য বিয়েই হচ্ছে না। কারণ পাত্রীপক্ষের ধারণা‚ বিয়ের সময় যৌতুক না দিলে শ্বশুরবাড়িতে মেয়ের যথাযোগ্য সম্মান থাকবে না। ফলে দেওয়া-নেওয়ার টানাপোড়েনে আটকে যাচ্ছে তার বিয়ে। শেষমেশ একটা উপায় খুঁজে বের করলেন শিক্ষক, বললেন তিনি নেবেন যৌতুক। কিন্তু সেটা টাকা বা অন্য কোনও সম্পত্তি নয়। বলে এক অভিনব যৌতুকের প্রস্তাব দিয়ে বসলেন তিনি, আর এই কথা শুনে তো মেয়ের বাড়ির লোকজন হতবাক।

ওড়িশার কেন্দ্রপাড়ার এই স্কুল শিক্ষক সরোজকান্ত জানালেন তাঁর ১০০১ টি চারাগাছ চাই। এটাই তাঁর দাবি। স্কুলশিক্ষক ভালবাসেন অরণ্য, তাই অন্য কিছুর বদলে চেয়েছেন চারাগাছ। বিয়ের এই যৌতুকেই তিনি সাজাবেন প্রকৃতিকে। পাত্রীপক্ষ, ভাবী, জামাইয়ের এই আবদারে একইসঙ্গে বিস্মিত এবং গর্বিত। প্রশংসায় উচ্ছ্বসিত শিক্ষক সরোজের গ্রামের বাসিন্দারাও। পাত্রের এই অভিনব শর্ত খুশি-খুশি মেনে নেন পাত্রীর পরিবার। সেই মতো, পাত্রীপক্ষের তরফে হবু জামাইকে এক হাজার এক ফলগাছের চারা দেওয়া হয়।

গত সপ্তাহেই বিয়ে হয়েছে সরোজ এবং রশ্মিরেখার। তাদের বিয়েতে ছিল না ব্যান্ড পার্টি বা চোখ ঝলসানো আতসবাজি। খুবই অনাড়ম্বর বিয়ের অনুষ্ঠান। কিন্তু তাতেই গ্রামবাসীরা খুঁজে পেয়েছেন আন্তরিকতার স্পর্শ। সর্বোপরি সরোজের মহৎ উদ্দেশ্য প্রকৃতপক্ষে উদ্ভাসিত করেছে তাঁর শিক্ষক-ভূমিকা।

পাত্রের এই সিদ্ধান্তে বেজায় খুশি পাত্রী রেশমীরেখা পাইতালা। সরোজের পত্নীও পেশায় স্কুলের শিক্ষিকা। সমাজের এই প্রথাকে শিক্ষা দিয়ে শিক্ষক স্বামীর কীর্তিকে কুর্নিশ জানিয়েছেন স্ত্রী রেশমীরেখা পাইতালা। গত শনিবার এই দম্পতির চার হাত এক হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের