,

মেয়েটি এখনো সেই ছোটটিই আছে : ডিপজল

news-image

আজ চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের একমাত্র মেয়ে অলিজা মনোয়ারের বিবাহোত্তর সংবর্ধনা। গতকাল বুধবার ছিল অলিজার মেহেদি সন্ধ্যা। সেখানে নিজের মেয়ের হাতে মেহেদি পরিয়ে দেন ডিপজল। মেয়ের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চান তিনি।

মনোয়ার হোসেন ডিপজল বলেন, ‘আমার এই মেয়েটিকে আমি অনেক বেশি ভালোবাসি। নিজের চোখের সামনে রেখে সব সময় বড় করেছি। লন্ডনে যখন পড়তে গেল, তখন নিজের মধ্যে একটা অস্থিরতা কাজ করত। আজ সে আমাকে ছেড়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছে। এটাতে আরো বেশি কষ্ট পাচ্ছি, আবার এর মধ্যে একটা আনন্দও আছে। মেয়েকে তো ছোটবেলায় অনেক সাজিয়েছি। গতকাল নিজের হাতে মেহেদি পরিয়ে দেওয়ার সময় মনে হয়েছে, মেয়েটি এখনো সেই ছোটটিই আছে। সবাই আমার মেয়ের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’

ঢাকার ব্যবসায়ী ওবায়দুর রহমান অর্পনের সঙ্গে গত ১৯ জুন মঙ্গলবার এক অনাড়ম্বর পরিবেশে অলিজার বিয়ে সম্পন্ন হয়। ২৪ জুন ধানমণ্ডির একটি হোটেলে হয় গায়ে হলুদের অনুষ্ঠান।

হবু জামাতাকে নিয়ে ডিপজল বলেন, ‘ওবায়দুর রহমান অর্পন অনেক ভালো একটি ছেলে, আমরা পারিবারিকভাবেই বিয়ের আয়োজন করেছি। ছেলে ঢাকায় ব্যবসা করে। আমাদের দুই পরিবারের মধ্যে এরই মধ্যে সুন্দর একটা সম্পর্ক হয়েছে। আশা করি, সারা জীবন এভাবেই কাটবে অলিজা অর্পনের জীবন। আমাকে সবাই অনেক ভালোবাসা দিয়েছেন। আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবন পরিচালনা করছি। আপনাদের দোয়া নিয়ে আমার মেয়েও সুখী জীবন কাটাবে ইনশাআল্লাহ।’

২০১৭ সালে বছরের প্রথম দিন মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে একটি হরর ছবি শুরু করেন অলিজা মনোয়ার। কিছুদিন শুটিং করার পর ছবির কাজ আর শেষ হয়নি। ব্যস্ততার কারণে ছবিতে সময় দিতে পারেননি তিনি। লন্ডনের রেড ব্রিজ নামে একটি কলেজে এশিয়ান ব্রাইডাল মেকআপ বিষয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন অলিজা মনোয়ার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা