,

বাজেট পাস বড় পরিবর্তন ছাড়াই

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন আওয়ামী লীগের চলতি মেয়াদের সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরের বাজেট পাস হয়েছে। বৃহস্পতিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠকে কণ্ঠভোটে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেট পাস হয়। ১ জুলাই থেকে এই বাজেট কার্যকর হবে।

বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ২১তম অধিবেশনে ২০১৮-১৯ অর্থবছরের জন্য ৫ লাখ ৭১ হাজার ৮৩৩ কোটি ৮২ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দিয়ে নির্দিষ্টকরণ বিল ২০১৮ উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গত ৭ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে এই বাজেট উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদসহ বাজেটের ওপর ২২৩ জন সাংসদ মোট ৫৫ ঘণ্টা ৫৫ মিনিট আলোচনা করেন।

এবারের বাজেটে ৫৯টি মন্ত্রণালয়ের মঞ্জুরির দাবির বিপরীতে ৪৪৮টি ছাঁটাই প্রস্তাব আনা হয়। এরমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং রেলপথ মন্ত্রণালয়ের দাবির ওপর আনীত ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা হয়।

সংসদে বিরোধী দল জাতীয় পার্টির ৯ জন সংসদ সদস্য এসব ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করলেও তারা নিজেরাই বরাদ্দ বাড়ানোর কথা বলে নিজেদের দাবি তুলে ধরেন।বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের আলোচনার পর সবগুলো প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর