,

ইতালিতে অবৈধ প্রায় দশ হাজার বাংলাদেশি অভিবাসীর ভাগ্য অনিশ্চিত (ভিডিও)

news-image

ইতালিতে অভিবাসীরা প্রবেশ করতে গিয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছে, মেডিটেরিয়ান সমুদ্রের বিশাল নৌপথ পাড়ি দিতে গিয়ে ইতোমধ্যে ৩৫ জন বাংলাদেশিসহ বহু মানুষের মূত্যুর খবর পাওয়া গেছে।

ইতালির নতুন উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি গতকাল সোমবার সিরিয়ার উপ প্রধানমন্ত্রী আহমেদ মেইটিং এর সাথে ইমিগ্রেশন সমস্যার সমাধানে বৈঠক করেছেন। পরে এক যৌথ সাংবাদিক সন্মেলনে এই সমস্যা সমাধানে দুই নেতা ঐক্যমত পোষণ করেন। তারা এই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সঙ্গেও কথা বলবেন।

এদিকে মাত্তেও সালভিনি আগেই ঘোষণা করেছেন, ‘ইতালিতে অবৈধ সাড়ে ছয় লক্ষ আভিবাসীকে ফেরত পাঠাবেন। সেখানে প্রায় দশ হাজার বাংলাদেশির ভাগ্যও জড়িত।’

এই অবৈধ বাংলাদেশি অভিবাসীর সর্বশেষ পরিণতি কী হবে এই মুহুর্তে তা বলা মুশকিল। ইতোমধ্যে ইতালির সিসিলিতে প্রবেশের চেষ্টা করা লিবিয়া থেকে আগত আকুইরিস নামক একটি স্মরনার্থী জাহাজকে ফেরত পাঠানো হয়েছে। ৬৩০ জন অবৈধ অভিবাসীকে পরে স্পেন সরকার গ্রহণ করে।

https://youtu.be/DHM9LjIZXe4

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা