,

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে সিইওদের রুখে দাঁড়াতে বললেন অ্যাপলের টিম কুক

news-image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করলেন অ্যাপলের সিইও টিম কুক। এছাড়া তিনি অন্যন্য কোম্পানির সিইওদের এই নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

সোমবার ফরচুন ম্যাগাজিনের আয়োজিত ব্যবসা বিষয়ক এক সম্মেলনে কুক বলেন, ‘অভিবাসন এমন একটি সংবেদনশীল ইস্যু যা অ্যাপলের ব্যবসার ওপরও প্রভাব ফেলবে। কারণ এখানে এমন অনেকেই আছেন যারা যুক্তরাষ্ট্রের বাহিরে থেকে এনেছেন। এই সব কর্মীরা আইফোন, আইপ্যাডসহ বিভিন্ন গ্যাজেটের প্রোগ্রাম, ডিজাইনসহ নানা হাজারো ইঞ্জিনিয়ারিং খাতের পদে নিয়োজিত আছেন।’ তিনি আরো বলেন, সিইওদের অবশ্যই সরকারের এই নীতির বিরুদ্ধে অবস্থান নেয়া উচিত।

এর আগে আইরিশ টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে অবৈধভাবে মার্কিন সীমান্ত পাড়ি দেয়ার অপরাধে শিশুদের বাবা-মায়ের কাছ থেকে আলাদা করার ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেছিলেন তিনি। তিনি বলেন, ‘আমাদের এখানে ৩০০ এরও বেশি ড্রিমার কর্মরত আছেন। আমরা অবশ্যই তাদের পাশে থাকব। আমি মনে করি ব্যবসা শুধুমাত্র লাভের অঙ্ক হিসেব করার বিষয় নয়। আমার কাছে ব্যবসা মানে মানুষ।’

যদিও ইতোপূর্বে ট্রাম্প প্রশাসনের কর সংস্কার নীতির প্রতি বাহবা জানিয়েছিলেন তিনি। এর ফলে অ্যাপল বিপুল পরিমাণ কর ছাড় পায়। এর ফলে বিদেশ থেকে কোম্পানির লাভের অঙ্ক ১৫.৫ ভাগে বৃদ্ধি পায়। সিএনবিসি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা