,

মোবাইল সিম ব্যবহারকারীর সংখ্যা কমছে

news-image

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত টেলিটকসহ সব মোবাইল ফোন অপারেটরের সংযোগ বা সিম সংখ্যা কমছে। বাড়ছে কেবল গ্রামীণফোনের। চারটি মোবাইল ফোন অপারেটরের মোট কার্যকর সিমের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি সাত লাখ ২৭ হাজারে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মাসিক প্রতিবেদন অনুযাযী, মে মাসে গ্রামীণফোন ছাড়া বাকি তিন মোবাইল ফোন অপারেটরের কার্যকর সংযোগ বা সিম কমেছে।

রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের গ্রাহকদের হাতে সিমের সংখ্যা ১২ হাজার কমে দাঁড়িয়েছে ৩৭ লাখ ৫৭ হাজারে। এ নিয়ে টানা চার মাস গ্রাহক কমেছে অপারেটরটির। জানুয়ারি শেষে তাদের কার্যকর সংযোগ ছিল ৪৫ লাখ ৫৩ হাজার।

তবে মে মাসে গ্রামীণফোন নতুন ছয় লাখ ৮৬ হাজার সংযোগ বৃদ্ধি করেছে। মাস শেষে গ্রামীণফোনের মোট সংযোগ ছয় কোটি ৮৫ লাখ ৯৪ হাজারে দাঁড়িয়েছে।

বিটিআরসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্চের শেষে রবির সংযোগ ছিল চার কোটি ৫৬ লাখ ৯ হাজার। পরের মাসেই সেটি নেমে আসে চার কোটি ৫২ লাখ ৫৮ হাজারে। এখন মে মাসের শেষে তা আরও কমে দাঁড়িয়েছে চার কোটি ৫০ লাখ ২৯ হাজারে। অর্থাৎ গ্রাহক বৃদ্ধির বদলে মাত্র দুই মাসের ব্যবধানে চার লাখ সংযোগ হারিয়েছে অপারেটরটি।

বাংলালিংকের কার্যকর সিমের সংখ্যা এপ্রিলের শেষে ছিল তিন কোটি ৩৪ লাখ তিন হাজার। এ থেকে নেমে গেছে তিন কোটি ৩৩ লাখ ৪৬ হাজারে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা