,

নেইমারের স্বপ্ন ভেঙে দিল দক্ষিণ কোরিয়া

news-image

রাশিয়া বিশ্বকাপে নামার আগেই প্রতিহিংসায় জর্জরিত ছিলেন ব্রাজিলের তারকা নেইমার দ্য সিলভা সান্তোস জুনিয়র। গতবার ব্রাজিল বিশ্বকাপে জার্মানির কাছে সাত গোলে লজ্জাজনক এক হারের শিকার হতে হয়েছিলো তারা। আর তাই এবারের বিশ্বকাপে জার্মানিকে হারাতে বদ্ধপরিকর ছিলেন নেইমার।
কোরিয়ার কাছে লজ্জাজনক হারের মাধ্যমে পর টুর্নামেন্ট থেকে ছিটকেই গেল বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এতে করে নেইমারের ‘স্বপ্ন’ গতকাল বুধবার ভেঙে দিল দক্ষিণ কোরিয়া।

রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নদের শুরুটাও ছিল মেক্সিকোর বিপক্ষে হার দিয়ে। তবে সুইডেনের বিপক্ষে অতিরিক্ত সময়ে টনি ক্রুসের অসাধারণ গোলে জয় পেলে সবার আশঙ্কাও কেটে যায়। সুইডিশদের বিপক্ষে জার্মানরা খেলেছিল চ্যাম্পিয়নদের মতোই। এর পরের ম্যাচেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে চেনা যাচ্ছিল না জোয়াকিম লো’র ছেলেদের।
নাটকের পর নাটক দেখা গেল জার্মানি-কোরিয়া ম্যাচে। প্রথম গোলের সিদ্ধান্ত রেফারি নিলেন রিভিউ দেখে। কোরিয়ার দ্বিতীয় গোল মনে করিয়ে দিল রেনে হিগুয়েতাকে। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় জার্মানি। রাশিয়া বিশ্বকাপে জার্মানদের অবস্থান ছিল ‘এফ’ গ্রুপে। এই গ্রুপ থেকে নকআউট পর্বে যায় সুইডেন-মেক্সিকো। দক্ষিণ কোরিয়ার সঙ্গে দেশের বিমান ধরবেন জার্মানরাও।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের