,

ওমরাহ করতে গিয়ে প্রাণ গেল ৪ বাংলাদেশির

news-image

মদিনায় মহানবী হজরত মুহম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত শেষে দেশে ফিরে আসতে মদিনা থেকে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৯ জন। এই নয় জন ওমরা হজ্জ যাত্রীর মধ্যে একই পরিবারের ৪ জন ছিল। আহতদের মদিনা মালিক ফাহাদ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টা ৩০ মিনিটে জেদ্দা এয়ারপোর্টে যাওয়ার পথে মদিনা থেকে দুইশত কিলোমিটার পথ অতিক্রম হওয়ার পর তাদের বহনকারী মাইক্রোবাসের চাকা বিস্ফোরিত হলে গাড়িটি উল্টে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যান।

নিহত ব্যক্তিরা হলেন ঢাকার মিরপুরের পুরাতন কচুক্ষেতের জুলহাস (৫০), ঢাকার মোহাম্মদপুরের রাশেদ (৬৫) ও গোপালগঞ্জের আবুল বাশার (৬০) এবং গাইবান্ধার রাসেদুল ইসলাম বাবু (৫৫) ।।

আহতরা হলেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার এস এম আবুল খায়ের (৪১), মোহাম্মদপুরের তারিফ ইরতিজা (১২), মোমতাহিন ইসলাম (১৮) ও মোসতারা আক্তার (৪৩), ঢাকার নবাবগঞ্জ উপজেলার নাজমুল (৩৯) এবং মানিকগঞ্জের শফিউল আলম (৩৬)

এনজাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে তারা ওমরা করতে আসেন। মঙ্গলবার বিকেল ৪টা ৩৫ মিনিটা সৌদি এয়ারলাইনস করে দেশে যাওয়ার কথা ছিল হতাহতদের

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের