,

অস্কারে সদস্যপদ পেলেন তারা

news-image

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড বা অস্কার। চলচ্চিত্র সংশ্লিষ্ট সবার জীবনেই একটিবার অস্কার পুরস্কার অর্জনের স্বপ্ন থাকে। তবে খুব সৌভাগ্যবানরাই এই অর্জনের ভাগিদার হতে পারেন।

অস্কার পুরস্কার প্রদান করে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বিশ্বব্যাপী জনপ্রিয় ও প্রভাবশালী তারকারা এই প্রতিষ্ঠানের সদস্য হওয়ার সুযোগ পান। এবার সেই সৌভাগ্য অর্জন করেছেন ভারতের বেশ কয়েকজন তারকা।

এর মধ্যে রয়েছেন, কিংবদন্তি বাঙালি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, বলিউড বাদশাহ শাহরুখ খান, অভিনেত্রী মাধুরী দীক্ষিত, টাবু, অভিনেতা অনিল কাপুর, নাসিরউদ্দিন শাহ, আলী ফজল, প্রযোজক আদিত্য চোপড়াসহ আরো কয়েকজন।

এই সদস্যপদ পাওয়ার মাধ্যমে তারা অস্কারের বিভিন্ন আয়োজনে অংশ নিতে পারবেন। এমনকি অস্কার পুরস্কারে ভোট দিতেও পারবেন। এর আগে গত বছর অস্কারের সদস্যপদ পান অমিতাভ বচ্চন, আমির খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, গৌতম ঘোষ ও বুদ্ধদেব দাশগুপ্ত।

অ্যাকামেডি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ জানায়, এ বছর ৫৯টি দেশের ৯২৮ জন নতুন সদস্য নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের