যৌনকর্মীদের নিয়ে মন্তব্য, বিপাকে রণবীর-অানুশকা
বিনোদন ডেস্ক: বলিউডে বর্ণাঢ্য আর চড়াই উৎরাইয়ের জীবন কোনও বলিউড তারকার নেই তা কোনও দ্বিধা না করেই বলা যায়। সেই সঞ্জয় দত্তকে নিয়ে নির্মিত ‘সঞ্জু’ ছবিটি মুক্তি পেতে সময়ের অপেক্ষা। আর তার আগেই আবারও সমস্যায় জড়াল ছবির দুই অভিনেতা-অভিনেত্রী, রণবীর কাপুর এবং অানুশকা শর্মা এবং পরিচালক রাজকুমার হিরানির নাম।
সঞ্জু ছবিতে যৌনকর্মীদের নিয়ে রণবীরের একটি বক্তব্য থেকেই যাবতীয় সমস্যার সূত্রপাত বলে জানা গেছে। The National Commission of Women-এর কাছে এই নিয়ে একটি অভিযোগও জমা পড়েছে৷
প্রসঙ্গত, এই সঞ্জু ছবির হাত ধরেই কেরিয়ারের সেরা ছক্কাটা মেরে ফেলেছেন রণবীর কাপুর। আগেই মুক্তি পেয়েছে ‘সঞ্জু’ টিজার। যা দেখার পর হতবাক সকলেই। এ যেন রণবীর নন, সঞ্জয় দত্তই উঠে আসছেন প্রতিটি ফ্রেমে চোখের সামনে যারা শুরু থেকে রণবীরে নাক সিঁটকোচ্ছিলেন, তাদের মুখে যেন সপাটে চড় মেরেছে ‘সঞ্জু’ টিজার। তবে শুধু সিনে সঞ্জয় নয়। ছবির অন্যান্য অভিনেতা-অভিনেত্রীরাও যে এই ছবিকে ঠেলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই মত অনেকের, যদিও ছবি মুক্তির প্রতীক্ষায় প্রহর গুনছে।
ঝাঁ চকচকে গ্ল্যামারের দুনিয়া থেকে গরাদের পেছনের অন্ধকার জগৎ সফলতা, প্রেম, ব্যর্থতা, ফের ঘুরে দাঁড়ানও-বর্ণময় সঞ্জয়ের জীবন। যাতে রয়েছে বিনোদনের সব রসদই। আর সেই নিয়ে পর্দায় কাহিনী বুনেছেন রাজকুমার হিরানি।
টিজার বা গান মুক্তির আগে মাঝে মাঝে ট্যুইটারে, পাপরাৎজির ক্যামেরায় ধরা অবশ্য পড়েছিল রণবীরের সঞ্জু লুক। কিন্তু তা এতটা স্পষ্ট ছিল না। তাই টিজার দেখার পর রণবীদের প্রশংসায় পঞ্চমুখ গোটা সিনেমহল। আর হবেন নাই বা কেন?
এই চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন ‘রকস্টার’। সঞ্জয় দত্তের হাঁটা চলা থেকে শুরু করে চোখের চাহনি, কথা বলার ধরণ হুবহু কপি করেছেন তিনি। আর এর জন্য রীতিমতো সঞ্জয় দত্তের সঙ্গে নাকি সময়ও কাটিয়েছেন তিনি।











