,

ইসরায়েলে রেকর্ড পরিমাণ ব্রিটিশ অস্ত্র বিক্রি

news-image

গত ৫ বছরে সাড়ে ৩’শ মিলিয়ন পাউন্ডের ব্রিটিশ অস্ত্র বিক্রি হয়েছে ইসরায়েলে। ২০১৬ সালে ইসরায়েলে ৮৬ মিলিয়ন ও ২০১৫ সালে ২০ মিলিয়ন পাউন্ড ব্রিটিশ অস্ত্র বিক্রি হলেও গত বছর তা আগের বছরের তুলনায় ২৫৬ ভাগ বৃদ্ধি পেয়ে ২২১ মিলিয়ন পাউন্ডে দাঁড়ায়। ক্যাম্পেইন এগেইনস্ট আর্মস ট্রেড এ হিসেব দিয়েছে। স্নাইপার রাইফেল, এ্যাসাল্ট রাইফেল, ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ ধরনের অস্ত্র বিক্রির অন্যতম।

মানবাধিকারকর্মীরা ইসরায়েলে ব্রিটিশ অস্ত্র বিক্রির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। গাজায় সম্প্রতি ইসরায়েলি ¯œাইপারদের গুলিতে শতাধিক নিরস্ত্র ফিলিস্তিনি মারা যাওয়ার প্রেক্ষিতে দেশটিতে ব্রিটিশ অস্ত্র বিক্রির সমালোচনা আরো তীব্র হচ্ছে। ইসরায়েলের কাছে বিক্রিত ব্রিটিশ অস্ত্র নিরস্ত্র ফিলিস্তিনিদের হত্যার জন্যে ব্যবহৃত হচ্ছে কি না তা তদন্তের দাবি উঠেছে। ব্রিটিশ রাজনীতিক জেরমি করবিন ইসরায়েলে অস্ত্র বিক্রির বিষয়টি পুনরায় পর্যালোচনা করে দেখার আহবান জানিয়েছেন। আল-আরাবিয়া ইউকে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের