মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এই সুন্দরী দুই মেয়ের নাচে পুরো বিয়ে বাড়িতে ঝড় বয়ে গেল (ভিডিও)

news-image

এই সুন্দরী দুই মেয়ের নাচে পুরো বিয়ে বাড়িতে ঝড় বয়ে গেল (ভিডিও)
অন্যরা যা পড়ছে…কেউই বিছানা থেকে উঠতে পারছে না রাতের খাবার খেয়ে
নিউজ ডেস্ক।। রাতের খাবার খেয়ে বিছানা থেকে উঠতে পারছে না কেউ
কিশোরগঞ্জের ভৈরবে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন একই পরিবারের পাঁচ সদস্য। কিন্তু সকাল হলেও তাদের কারও ঘুম ভাঙেনি। তারা কেউই বিছানা থেকে উঠতে পারছেন না।মঙ্গলবার সকালে তাদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানায়, চেতনানাশক খাবার খাওয়ায় তাদের এই অবস্থা হয়েছে। সোমবার গভীর রাতে শহরের ভৈরব পুর উত্তরপাড়া এলাকায় লুৎফর রহমান নামের এক বাড়ির মালিকের বাসায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাড়ির মালিক লুৎফর রহমান বাসায় ছিল না। পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার সকালে গৃহকর্তার স্ত্রী আইরিন বেগম বিছানা থেকে উঠতে পারছিল না।বিষয়টি তিনি তার বাবা আইনুল হককে জানায়। খবর পেয়ে নরসিংদী থেকে তার বাবা ভৈরবে মেয়ের বাসায় ছুটে আসে। দরজায় অনেকক্ষণ ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি।কয়েক ঘণ্টা পর নাতি আবির দরজা খুলে দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর বাসার সব রুমে গিয়ে তিনি দেখেন সবাই অজ্ঞান হয়ে পড়ে আছে। ঘরের জিনিসপত্র এলোমেলো পড়ে আছে। পরে তাদেরকে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।তারা হলেন- বাড়ির মালিকের স্ত্রী আইরিন বেগম (২৬), ছেলে আবির (১০), মা বিলাতুন্নেছা (১১০), ভাতিজি তানজিনা (২০) ও মেয়ে অহনা (৬)।বাড়ির মালিকের শ্বশুর আইনুল হক বলেন, দুর্বৃত্তরা রাতে গোপনে খাবারের সঙ্গে নেশাজাতীয় কিছু মেশিয়ে পরিবারের সবাইকে অজ্ঞান করে বাসার সব নিয়ে যায়। ঘটনার পর ঘরের রুমের ও গেটের চাবি পাওয়া যায়নি। দুর্বৃত্তরা রাতেই ঘরের দুই ভরি স্বর্ণ, ১ ভরি রুপা, দুটি মোবাইল, কিছু দামি কাপড় ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।হাসপাতালের চিকিৎসক ফেরদৌস জানান, খাবারে ভেজালের কারণেই তারা অজ্ঞান হয়েছে। আইরিনের অবস্থা খারাপ। তাকে বাজিতপুর মেডিকেল কলেজে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকিরা দু’একদিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

চিড়িয়াখানা থেকে সরিয়ে সাদা মহিষটি নেওয়া হলো যেখানে

রাজধানী ও গাজীপুরে আ.লীগের ৪৪ নেতা-কর্মী গ্রেপ্তার

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বায়ুরমান ‘অস্বাস্থ্যকর’

আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

পাকা চুল তুলে ফেললে কি আরও পাকা চুল গজায়?

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’