,

ব্রাজিলেরও কি বাদ পড়ার সম্ভাবনা আছে? জানুন বিস্তারিত

news-image

স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনা প্রথম দুই ম্যাচে একটিতে ড্র করেছে। আরেকটিতে হেরেছে ৩-০ ব্যবধানে। গ্রুপের শেষ ম্যাচটিতে তাই জয়ের বিকল্প ছিল না আলবিসেলেস্তেদের। জিতেই তারা শেষ ষোলো নিশ্চিত করেছে। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল একটি ড্রয়ের সঙ্গে একটি জয় (২-০) পেয়েছে, তবে কি খুব সহজেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদেরও? কোনো দুশ্চিন্তা নেই?

গ্রুপের পয়েন্ট তালিকা কিন্তু বলছে বাদ পড়ারও সম্ভাবনা আছে ব্রাজিলের। সার্বিয়ার বিপক্ষে জয় কিংবা ড্র সেলেসাওদের দ্বিতীয় রাউন্ডে তুলে দেবার জন্য যথেষ্ট। তবে হারলে বাদ পড়তে পারে।

গ্রুপে ব্রাজিল আর সুইজারল্যান্ড দুই দলেরই পয়েন্ট সমান (৪)। ব্রাজিল সার্বিয়াকে হারালে হবে ৭ পয়েন্ট। তখন সুইসদের সঙ্গে নিয়েই দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে তারা। হারলেও কাগজে কলমে সম্ভাবনা থাকবে। তবে অপর ম্যাচে সুইজারল্যান্ডকে হারাতে হবে কোস্টারিকার। তারপর আবার গোল ব্যবধান হিসেব হবে।

এদিকে, ব্রাজিলকে হারাতে পারলে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে যাবে সার্বিয়া। ড্র করেও তারা নকআউট পর্বে যেতে পারে, যদি সুইজারল্যান্ড কোস্টারিকার কাছে একাধিক গোলের ব্যবধানে হেরে যায়।

ব্রাজিল-সুইজারল্যান্ড দুই দলই হারলে গোল ব্যবধান হিসেবে নির্ধারিত হবে কারা বাদ পড়বে। এতেও নির্ধারিত না হলে ফেয়ার প্লে পয়েন্ট হিসেব হবে। তাতে সুরাহা না হলে টস।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে