,

পারিবারিক শত্রুতা ও প্রেমের জেরেই অন্তরকে হত্যা

news-image

অপহরণের ২০ দিন পর ফরিদপুরের নগরকান্দা উপজেলার স্কুলছাত্র অন্তরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার পাগলাপাড়া গ্রামের রাস্তার পাশের খাদের মধ্যে মাটিচাপা দেয়া অবস্থায় অন্তরের মরদেহ উদ্ধার করা হয়।

অন্তর উপজেলার তালমা নাজিম উদ্দিন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা গ্রিসপ্রবাসী আবুল হোসেন মাতুব্বর। গত ৭ জুন তারাবির নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হয় অন্তর।

বুধবার সকালে ফরিদপুরের পুলিশ সুপার মো. জাকির হোসেন খান সাংবাদিকদের জানান, অন্তর নিখোঁজ হওয়ার পর তার মায়ের কাছে মোবাইল ফোনে অপহরণের কথা বলে টাকা দাবি করে দুর্বৃত্তরা। পরে ১৪ জুন রাতে অপহরণকারীদের দেয়া ঠিকানামতো এক লাখ ৪০ হাজার টাকাও দেন অন্তরের মা।

তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অপহরণ মামলা করা হয়। পরে পুলিশ বিভিন্ন সময়ে তিনজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে খোকন নামে একজনের সঙ্গে অন্তরদের পারিবারিক বিরোধ ছিল। অন্য এক আসামির মেয়ের সঙ্গে অন্তরের প্রেমের সম্পর্ক ছিল। মূলত এ দু’টি বিষয়কে কেন্দ্র করেই অন্তরকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে আসামিরা।

পুলিশ সুপারের দাবি, অপহরণ কিংবা মুক্তিপণ আদায়ের জন্য নয়, হত্যার উদ্দেশ্যেই অন্তরকে অপহরণ করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের