,

গ্যালারিতে ম্যারাডোনার অশালীন ইঙ্গিতের ছবি ভাইরাল

news-image

অশালীন ইঙ্গিত করে ফের আলোচনায় এলেন ফুটবলের প্রাক্তন ‘রাজপুত্র’ ম্যারাডোনা। নাইজেরিয়ার সঙ্গে ম্যাচটিতে প্রথমার্ধের ১৪ মিনিটে গোলের মুখ দেখেন মেসি৷ তখনও টিভি ক্যামেরাতে দেখা যায় আকাশের দিকে তাকিয়ে এক বিচিত্র অঙ্গভঙ্গি করেন ম্যারাডোনা৷পরে রোজোর গোল আর্জেন্টিনার ম্যাচ পকেটে পোরার সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে মিডিল ফিঙ্গার দেখান তিনি৷

‘ডি’ গ্রুপের আগের দু’টি ম্যাচে আর্জেন্টিনার পারফরম্যান্স খুবই খারাপ ছিল৷ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আইসল্যান্ডের বিরুদ্ধে পেনাল্টি মিস করে ভিলেন হয়েছিলেন লিও মেসি৷ পরের ম্যাচে গোলের মুুখ দেখেনি মেসিসহ পুরো টিম৷ দ্বিতীয় ম্যাচটিতে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ হারে নীল সাদা-ব্রিগেড৷ কিন্তু নাইজেরিয়ার সঙ্গে ম্যাচে মেসিদের গোলের খিদেটা ধরা পড়ছিল৷ বারবার বল নিয়ে বিপক্ষের রক্ষণ ভাঙছিলেন আর্জেন্টাইন ফুটবলাররা৷এবং এই চেষ্টা ও পরিশ্রমের ফলেই শেষমেশ জয় আসে৷

কিন্তু ম্যাচ শেষে হঠাৎই মিডল ফিঙ্গার কেন দেখাতে গেলেন ম্যারাডোনা? অনেকেই মনে করছেন আর্জেন্টিনার সমালোচকদের উদ্দেশ্যেই ওই রকম অশালীন অঙ্গুলি প্রদর্শন করেছেন ম্যারাডোনা৷ তবে এখানেও একটা ব্যাপার থেকে যায়৷ বিশ্বকাপ শুরুর আগে আর্জেণ্টাইন কিংবদন্তি জানিয়েছিলেন ‘গ্রুপ পর্বও’ পেরোবে না এই দল৷ আর ঠিক এটাই হতে যাচ্ছিল৷ অবশ্য বিশ্বকাপের একদম শুরুতে ‘মেসির হাতে বিশ্বকাপ দেখতে চাই’ বলেও মন্তব্য করেছিলেন ম্যারাডোনা৷তবে কারণ যাই হোক না কেন ম্যারাডোনার এই বিতর্কিত ছবি সোশ্যাল মিডিয়াতে এখন ভাইরাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা