,

বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত সেনাপ্রধানের শ্রদ্ধা নিবেদন

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল আজিজ আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। আজ বুধবার সকাল সোয়া ১০টায় তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাবাহিনীর একটি চৌকস দল নতুন সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করে।

এরপর ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধের পাশে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লেখেন সেনাপ্রধান।

এ সময় তাঁর সাথে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. নাঈম আশফাক চৌধুরী, এসবিপি, ওএসপি, পিএসসি ও ১০৫ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম সালাহউদ্দিন ইসলাম, বিপি, এসপিপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।

এর আগে তিনি সকাল ১০টায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে সড়কপথে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে আসেন। বেলা ১১টায় তিনি হেলিকপ্টারযোগে টুঙ্গিপাড়া ত্যাগ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে