,

খুলনায় আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

news-image

খুলনা প্রতিনিধি: খুলনায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজু ও মানিক শেখ নামে দুই যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত রাজু ও মানিক শেখ মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।

মঙ্গলবার দিনগত রাত সোয়া ৩টার দিকে মহানগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় ব্যাংকার্স মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহানগরীর বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়ার খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এর পর তাদের নিয়ে দিবাগত রাত সোয়া ৩টার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ।

এ সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে ওই দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা, দুটি ছোরা জব্দ করা হয়েছে। নিহত দুজনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানান উপপুলিশ কমিশনার। সূত্র: যুগান্তর

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের