,

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন সেনাপ্রধানের

news-image

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনীর নবনিযুক্ত প্রধান জেনারেল আজিজ আহমেদ। আজ বুধবার সকালে (২৭ জুন) স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এর আগে সকাল ৯টায় হেলিকপ্টারে করে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছান জেনারেল আজিজ আহমেদ। এ সময় সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশনের জিওসি মো. আকবর হোসেন তাঁকে বরণ করে নেন।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বীর শহীদদের সম্মানে সালাম প্রদর্শন করেন নতুন সেনাপ্রধান। এ সময় শহীদদের স্মরণে বিউগলে করুণ সুর বাজানো হয় এবং সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই করে বেলা সাড়ে ৯টার দিকে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন সেনাপ্রধান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের