,

উদযাপন-আনন্দে অসুস্থ হয়ে হাসপাতালে ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম খেলা থেকেই ভিআইপি গ্যালারিতে বসে উপভোগ করে আসছেন দলটির বিশ্বকাপজয়ী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। প্রথম দু’ম্যাচে উত্তরসূরীদের পারফরম্যান্স হতাশা করলেও মঙ্গলবার (২৬ জুন) আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াইয়ে লিওনেল মেসিদের ঘুরে দাঁড়ানোয় বাঁধভাঙা উল্লাস করেছেন ম্যারাডোনা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধে এলএম১০ এর দুর্দান্ত গোলের পর আনন্দে যেন আত্মহারা হয়ে যান তিনি। দু’হাত প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে উদযাপন করতে দেখা যায় ৮৬’র বিশ্বকাপজয়ী এই গ্রেটকে।

এরপর ম্যাচের বিভিন্ন সময়ে দাঁড়িয়ে-বসে নানা ভঙ্গিতে খেলা উপভোগ করেছেন তিনি। তবে ম্যাচের শেষ মুহূর্তে মার্কোস রোহোর জয়সূচক গোলটির পর উল্লাসে যেন ফেটে পড়েন সর্বকালের সেরা এ খেলোয়াড়। এমন জয়ের জন্য মেসি-রোহোদের ‘ডাবল-ফিঙ্গার’ স্যালুট দিতেও দেখা যায় তাকে। তবে উদযাপনের আতিশয্যে তিনি খানিকটা অসুস্থ হয়ে পড়েন, সেজন্য তাকে হাসপাতালেও নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের